ঢাকা    শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

২১নভেম্বর ২০২৬

মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযান: কুতুবজোম থেকে দেশীয় দুইটি আগ্নেয়াস্ত্রসহ আটক ২

কক্সবাজারের মহেশখালীতে ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে দেশীয় তৈরি দুটি লম্বা বন্দুকসহ দুই ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। আটক ব্যক্তিরা চিহ্নিত ডাকাতদলের সক্রিয় সদস্য বলে দাবি করেছে কোস্ট গার্ড।

শুক্রবার (২০ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে মহেশখালী উপজেলার কুতুবজোম উপকূলীয় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ডের কক্সবাজার স্টেশনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. আরাফাত হোসেন।

আটক ব্যক্তিরা হলেন—মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মো. নুরুল আমিন (৫০) এবং ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পলাশ দে ওরফে বাবু (৪৫)।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, শুক্রবার রাতে কুতুবজোম উপকূলীয় এলাকায় ডাকাতির উদ্দেশ্যে কয়েকজনের জড়ো হওয়ার গোপন সংবাদ পায় কোস্ট গার্ড।

 এর ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ৪ থেকে ৫ জন সন্দেহভাজন ব্যক্তি পালানোর চেষ্টা করেন। 

পরে ধাওয়া করে দুজনকে আটক করতে সক্ষম হয় অভিযানিক দল। অন্যরা পালিয়ে যান।

পরবর্তীতে আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ডাকাতদলের গোপন আস্তানায় তল্লাশি চালিয়ে দেশীয় তৈরি দুটি লম্বা বন্দুক উদ্ধার করা হয়।

কোস্ট গার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. আরাফাত হোসেন জানান, আটক দুজনের বিরুদ্ধে ডাকাতিসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মহেশখালী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

**অপরাধ দমনে অভিযান অব্যাহত**

মহেশখালীর উপকূলীয় এলাকায় ডাকাতি ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে কোস্ট গার্ডের এ অভিযান গুরুত্বপূর্ণ বলে মনে করছেন স্থানীয়রা। 

একই সঙ্গে পালিয়ে যাওয়া অন্য সন্দেহভাজনদের শনাক্ত ও আটক এবং উদ্ধার করা আগ্নেয়াস্ত্রের উৎস অনুসন্ধানের দাবি উঠেছে।

দেশের উপকূলীয় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে কোস্ট গার্ড।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

শনিবার, ২১ নভেম্বর ২০২৬

মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযান: কুতুবজোম থেকে দেশীয় দুইটি আগ্নেয়াস্ত্রসহ আটক ২

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x