উখিয়ার শৈলেরঢেবা চন্দ্রোদয় বৌদ্ধ বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দান মহান সংঘদান ও জাতীয় বৌদ্ধ সম্মেলনে উপস্থিত থেকে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা প্রদান করলেন উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী।
ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সাম্প্রদায়িক সৌহার্দ্য বজায় রেখে একটি শান্তিপূর্ণ সমাজ গঠনের আহ্বান জানান তিনি।
সকল ধর্মের মানুষের সহাবস্থান ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হোক সে প্রত্যাশাও করেন সরওয়ার জাহান চৌধুরী।
মতামত