ঢাকা    শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

বাজারে ছাত্রলীগ নেতাকে মারধর করে পুলিশে দিল ছাত্রদল

ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান হাবিব। ছবি: সংগৃহীত

বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নের মালঘর বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গতকাল শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

হাবিব (২৭) একই ইউনিয়নের মাইজপাড়া চৌমুহনী এলাকার আব্দুল কাদেরের ছেলে।

পুলিশ জানায়, গত বুধবার (১৮ নভেম্বর) রাতে উপজেলার তৈলারদ্বীপ এলাকায় পৃথক তিনটি ঘটনা ঘটে। এর মধ্যে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের গ্রামের বাড়িতে হামলার চেষ্টা, চাতরী চৌমুহনী ট্রাফিক পুলিশ বক্সে আগুন দেওয়া ও ভাঙচুর এবং আনোয়ারা-বাঁশখালী সড়কে গাছ ফেলে যান চলাচলে বাধা সৃষ্টির চেষ্টা করা হয়।

এসব ঘটনায় আনোয়ারা থানার পুলিশ অভিযান চালিয়ে প্রথমে ঘটনাস্থল থেকে কয়েকজনকে গ্রেপ্তার করে। পরে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। সব মিলিয়ে গ্রেপ্তার হয়েছেন সাতজন।

গ্রেপ্তার অন্যরা হলেন—ফারহান মাহমুদ, মো. তারেক, আবদুল মাহিদ, শাখাওয়াত হোসেন হামিম, সাইদুল ইসলাম সাইমন ও মো. আবু তৈয়ব। তাঁদের মধ্যে কয়েকজন আনোয়ারা, কর্ণফুলী ও বাঁশখালী উপজেলার বাসিন্দা।

হাবিবুর রহমানের বড় ভাই আবদুর রহিমের অভিযোগ, বৃহস্পতিবার ভোরে অসুস্থ মাকে দেখতে বাড়িতে আসেন হাবিব। পরে বাজারে মায়ের জন্য ওষুধ কিনতে গেলে স্থানীয় ছাত্রদলের ১৫ থেকে ২০ জন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ট্রাফিক পুলিশ বক্সে আগুন ও সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের পৈতৃক বাড়ির সামনে সড়কে আগুন দেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় হাবিব ৭ নম্বর এজাহারভুক্ত আসামি। আনোয়ারা থানার এসআই মনির হোসেন বাদী হয়ে আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার বিভিন্ন এলাকার ৪১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪০ থেকে ৪৫ জনকে আসামি করে মামলা করেছেন।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ঘটনার পর অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। পরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

বিষয় : চট্টগ্রাম জেলা চট্টগ্রাম বিভাগ ছাত্রদল ছাত্রলীগ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

শনিবার, ২১ নভেম্বর ২০২৬

বাজারে ছাত্রলীগ নেতাকে মারধর করে পুলিশে দিল ছাত্রদল

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x