ঢাকা    শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

এবার পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৫১ বস্তা টাকা, চলছে গণনা

আজ শনিবার সকাল সোয়া ৭টার দিকে মসজিদের ১৫টি দানবাক্স খোলা হয়েছে। ছবি: আজকের পত্রিকা

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খুললেই মেলে বিপুল পরিমাণ অর্থ। এবারও এর ব্যতিক্রম হয়নি। চার মাস ২৪ দিন পর আজ শনিবার (২১ নভেম্বর) সকাল সোয়া ৭টার দিকে মসজিদের ১৫টি দানবাক্স খোলা হয়েছে। এর আগে মসজিদের দানবাক্স ছিল ১৩ টি। এবার আরও দুটি বাড়ানো হয়েছে। এতে পাওয়া টাকা জমা করতে হয়েছে ৫১টি বড় বস্তায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এবার দানের পরিমাণ আগের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে।

শনিবার সকালে জেলা প্রশাসক ও পাগলা মসজিদ কমিটির সভাপতি সোহানা নাসরিনের উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়। এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক মোহাম্মদ এরশাদুল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শরীফুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল ইসলাম মারুফসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মসজিদ কমিটি ও স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, সাধারণত প্রতি তিন মাস পরপর পাগলা মসজিদের দানবাক্স খোলা হয়। তবে এবার নির্ধারিত সময়ের চেয়ে বেশি বিরতি দিয়ে চার মাস ২৪ দিন পর দানবাক্সগুলো খোলা হয়েছে। ফলে এবার দানের পরিমাণ নিয়ে সবার মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।

টাকা গণনার কাজে অংশ নেন পাগলা মসজিদ-সংলগ্ন মাদ্রাসার ১০৬ জন এবং আল-জামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসার ৩০০ জন শিক্ষার্থী। তাঁদের সঙ্গে কাজ করেন রূপালী ব্যাংকের ১৩০ জন কর্মকর্তা, পাগলা মসজিদের ৩৫ জন কর্মী এবং জেলা প্রশাসকের কার্যালয়ের ১৯ জন কর্মচারী।

টাকার পাশাপাশি দানবাক্সগুলোতে পাওয়া গেছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা, সোনা ও রুপার অলংকার। এ ছাড়া প্রতিবারের মতো এবারও অনেকে নিজেদের রোগমুক্তি, বিপদ থেকে রক্ষা এবং মনের বাসনা পূরণের আশায় দানবাক্সে চিরকুট জমা দিয়েছেন।

এর আগে গত ২৭ জুন পাগলা মসজিদের দানবাক্স খুলে পাওয়া গিয়েছিল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা। এ সময় বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকারও পাওয়া যায়। এবার ৪৩ বস্তা টাকার পাশাপাশি অন্যান্য সামগ্রী পাওয়ায় আগের সেই রেকর্ড ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। তবে গণনা শেষ না হওয়া পর্যন্ত মোট দানের পরিমাণ নিশ্চিত হওয়া যাচ্ছে না।

মসজিদ কমিটি সূত্রে জানা গেছে, দানবাক্স থেকে পাওয়া অর্থ শুধু মসজিদের রক্ষণাবেক্ষণেই ব্যয় হয় না। এতিমখানা পরিচালনা, বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম এবং অসহায়-দুস্থ মানুষের চিকিৎসাসেবায়ও এই অর্থ ব্যয় করা হয়।

এ ছাড়া পাগলা মসজিদকে কেন্দ্র করে আন্তর্জাতিক মানের একটি ইসলামিক কমপ্লেক্স নির্মাণের মেগা প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়া চলছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের আশা, এই প্রকল্প বাস্তবায়িত হলে ধর্মীয় কর্মকাণ্ডের পাশাপাশি শিক্ষা ও জনকল্যাণমূলক কার্যক্রমেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে পাগলা মসজিদ।

জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, এবার দানবাক্স খুলে ৫১ বস্তা টাকা পাওয়া গেছে। বর্তমানে গণনার কাজ চলছে। গণনা শেষ হলে মোট দানের পরিমাণ আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শরীফুল হক বলেন, দানবাক্স খোলা থেকে শুরু করে টাকা গণনা এবং ব্যাংকে পৌঁছে দেওয়া পর্যন্ত পুরো প্রক্রিয়ায় কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম বলেন, ঐতিহাসিক পাগলা মসজিদের পরিচিতি, সুনাম ও সুখ্যাতি শুধু বাংলাদেশেই নয়, ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশেও। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ যেমন নানা মনোবাসনা নিয়ে এখানে আসেন, তেমনি বিদেশ থেকেও অনেকে আসেন। এখানে শুধু মুসলিম সম্প্রদায়ের মানুষই নন, অন্যান্য ধর্মের অনুসারীরাও দান করতে আসেন।

তিনি বলেন, সময়ের প্রয়োজনে পাগলা মসজিদের সম্প্রসারণ এখন অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। ইতিমধ্যে সম্প্রসারণের নকশা প্রণয়নের কাজ সম্পন্ন হয়েছে। প্রতিদিন নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষের আগমন এবং ধর্মীয় কার্যক্রম, বিশেষ করে নামাজ আদায়ের ক্ষেত্রে নানা ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে। এসব সমস্যা নিরসনে মসজিদটি সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। মুসলিমসহ বিভিন্ন ধর্মের মানুষের দেওয়া দানের অর্থ দিয়েই পাগলা মসজিদের উন্নয়ন ও সম্প্রসারণের কাজ করা হবে।

মাজহারুল ইসলাম আরও বলেন, পাগলা মসজিদে একটি মাদ্রাসাও রয়েছে। মাদ্রাসার শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায় শিক্ষিত করে তুলতে উদ্যোগ নেওয়া হবে।

বিষয় : কিশোরগঞ্জ ঢাকা বিভাগ কিশোরগঞ্জ সদর পাগলা মসজিদ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

শনিবার, ২১ নভেম্বর ২০২৬

এবার পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৫১ বস্তা টাকা, চলছে গণনা

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x