নিরাপত্তাঝুঁকিতে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধের পর এবার একই রুটে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।
শুক্রবার সকাল ৬টায় খুলনা-ঢাকা রুটের জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। এই ট্রেনটি খুলনা থেকে ঢাকায় যাওয়ার কথা ছিল।
খুলনা রেলওয়ে স্টেশনমাস্টার জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিরাপত্তার স্বার্থে এই রুটের ট্রেন চলাচল বাতিল করা হয়েছে।
এর আগে গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে নাশকতা, ভাঙচুরের ঘটনায় খুলনা থেকে ঢাকা রুটে বাস চলাচল বন্ধ করা হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
বিডি প্রতিদিন/কেএইচটি
মতামত