ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

থাইল্যান্ড যেতে চেয়েছিলেন, বিমানবন্দরেই গ্রেপ্তার রংপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান

রংপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলুকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে থাইল্যান্ড পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে ঢাকা বিমানবন্দরে গেলে তাকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম।

তিনি জানান, বুধবার রাতে থাইল্যান্ড যাওয়ার জন্য ঢাকা বিমানবন্দরে উপস্থিত হন মোছাদ্দেক হোসেন বাবলু। এ সময় ইমিগ্রেশন পুলিশ ও বিমানবন্দর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

ওসি আরও জানান, বৈষম্যবিরোধী আন্দোলন দমনের অভিযোগে মোছাদ্দেক হোসেন বাবলুর বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলার অভিযোগপত্র দাখিল হয়েছে এবং বাকি দুটি মামলা তদন্তাধীন। অভিযোগপত্র দাখিল হওয়া মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। 

উল্লেখ্য, মোছাদ্দেক হোসেন বাবলু কার্যক্রম নিষিদ্ধ রংপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ছিলেন। ২০২২ সালে রংপুর জেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। ওই বছরের ২৫ সেপ্টেম্বর তাকে দল থেকে বহিষ্কার করা হয়। পরে নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন মোছাদ্দেক হোসেন বাবলু।

বিষয় : গ্রেপ্তার বিমানবন্দর থাইল্যান্ড

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

থাইল্যান্ড যেতে চেয়েছিলেন, বিমানবন্দরেই গ্রেপ্তার রংপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

রংপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলুকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে থাইল্যান্ড পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে ঢাকা বিমানবন্দরে গেলে তাকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম।

তিনি জানান, বুধবার রাতে থাইল্যান্ড যাওয়ার জন্য ঢাকা বিমানবন্দরে উপস্থিত হন মোছাদ্দেক হোসেন বাবলু। এ সময় ইমিগ্রেশন পুলিশ ও বিমানবন্দর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

ওসি আরও জানান, বৈষম্যবিরোধী আন্দোলন দমনের অভিযোগে মোছাদ্দেক হোসেন বাবলুর বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলার অভিযোগপত্র দাখিল হয়েছে এবং বাকি দুটি মামলা তদন্তাধীন। অভিযোগপত্র দাখিল হওয়া মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। 

উল্লেখ্য, মোছাদ্দেক হোসেন বাবলু কার্যক্রম নিষিদ্ধ রংপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ছিলেন। ২০২২ সালে রংপুর জেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। ওই বছরের ২৫ সেপ্টেম্বর তাকে দল থেকে বহিষ্কার করা হয়। পরে নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন মোছাদ্দেক হোসেন বাবলু।

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x