সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামের ফটিকছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে সংসদ সদস্য সরোয়ার আলমগীরের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভ মিছিলটি চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কসহ ফটিকছড়ি সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিবিরহাট বাসস্টেশন এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সরোয়ার আলমগীর বলেন, ‘সারাদেশে একটি গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। যারা অতীতে মাফিয়াতন্ত্র কায়েম করেছে এবং আমার ভাইদের হত্যা করেছে, তারা আবারও দেশে নৈরাজ্য সৃষ্টিতে মেতে উঠেছে। ২০২৪ সালের ৫ আগস্টের আগে যে জাতীয় ঐক্য গড়ে উঠেছিল, সেই ঐক্য পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে ফ্যাসিবাদী শক্তিকে প্রতিহত করতে হবে।
ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চনের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সদস্যসচিব জহির আজম চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন প্রবীণ বিএনপি নেতা আহমেদ হোসেন তালুকদার, জেলা কৃষক দলের সদস্যসচিব নাজিম উদ্দীন শাহীন, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, নাজিরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক এজহার মিয়া ও সদস্যসচিব শাহনেওয়াজ সেবুল।
এ সময় নাছির উদ্দীন, জাহাঙ্গীর আলম চৌধুরী চেয়ারম্যান, মনসুর আলম চৌধুরী, সরোয়ার মফিজ, আজিজ উল্লাহ, হাসানুল কবির, মো. হানজাল্লা, দৌলত মিয়া, আহমদ রশিদ চৌধুরী, জাহেদুল ইসলাম মেম্বার, মো. সাইফুদ্দীন, মোজাহারুল ইকবাল লাভলু, এমদাদুল ইসলাম মুন্না, প্রিন্স ওমর ফারুক, একরামুল হক, সাইফুল হায়দার রাসেল, আরফাত তোষার ও মো. ফোরকানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মতামত