ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

মহাদেবপুরে কর্মরত সাংবাদিকদের ডোপ টেস্টের দাবি, ইউএনওর কাছে সাংবাদিক জুলহাজ খাঁনের লিখিত অভিযোগ

নওগাঁর মহাদেবপুর উপজেলায় কর্মরত সাংবাদিকদের স্বেচ্ছামূলক, নিরপেক্ষ ও বৈষম্যহীন ডোপ টেস্টের ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন সাংবাদিক জুলহাজ খাঁন। 

বুধবার (১৮ নভেম্বর) মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর তিনি এ লিখিত অভিযোগ দাখিল করেন।

অভিযোগে উল্লেখ করা হয়, সাংবাদিকতা একটি মহান ও দায়িত্বশীল পেশা। সমাজের অনিয়ম, দুর্নীতি, অপরাধ ও অসংগতি তুলে ধরার পাশাপাশি সাংবাদিকদের নিজেদের পেশাগত সততা, নৈতিকতা ও দায়িত্বশীলতা বজায় রাখা অত্যন্ত জরুরি। সাংবাদিকতার পেশাগত মান, গ্রহণযোগ্যতা ও স্বচ্ছতা অক্ষুণ্ন রাখার স্বার্থে মহাদেবপুর উপজেলায় কর্মরত সাংবাদিকদের ডোপ টেস্টের বিষয়টি জনস্বার্থে বিবেচনা করা প্রয়োজন। 

লিখিত অভিযোগে আরও বলা হয়, প্রচলিত আইন ও বিধিবিধান অনুসরণ করে উপজেলায় কর্মরত সাংবাদিকদের স্বেচ্ছামূলক ডোপ টেস্টের ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে পরীক্ষার প্রক্রিয়া যেন সম্পূর্ণ নিরপেক্ষ, স্বচ্ছ ও বৈষম্যহীন হয়, তা নিশ্চিত করার পাশাপাশি সবার ব্যক্তিগত গোপনীয়তা ও মানবাধিকার রক্ষার বিষয়েও গুরুত্ব দিতে হবে। 

এদিকে, সাংবাদিক জুলহাজ খাঁনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহলের কয়েকজন ব্যক্তি। তাঁদের মধ্যে রয়েছেন জাকির হোসেন, মেহেদী হাসান, শরিফুল ইসলাম, লিয়াকত আলী বাবলু ও তৌফিক ইকবালসহ আরও অনেকে।

তাঁদের মতে, সাংবাদিকতা পেশার মর্যাদা, নৈতিকতা ও সামাজিক গ্রহণযোগ্যতা বজায় রাখতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন। এ ধরনের উদ্যোগ বাস্তবায়িত হলে পেশাগত দায়িত্বশীলতা ও সাংবাদিকদের প্রতি সাধারণ মানুষের আস্থা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

অভিযোগের অনুলিপি সদয় অবগতির জন্য নওগাঁর জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিভিল সার্জনের কাছেও পাঠানো হয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়েছে। 

অভিযোগের শেষাংশে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রচলিত আইন ও বিধিবিধান অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার সদয় হস্তক্ষেপ কামনা করেছেন সাংবাদিক জুলহাজ খাঁন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

মহাদেবপুরে কর্মরত সাংবাদিকদের ডোপ টেস্টের দাবি, ইউএনওর কাছে সাংবাদিক জুলহাজ খাঁনের লিখিত অভিযোগ

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x