ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

প্রধান শিক্ষকের সামনেই নারী অফিস সহায়ককে মারধরের অভিযোগ

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের উপস্থিতিতেই এক নারী অফিস সহায়ককে মারধরের অভিযোগ উঠেছে। পারিবারিক জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ইন্ধনে বিদ্যালয়ে গিয়ে তাঁকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী নাসিমা খাতুন।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার সিধুলী ইউনিয়নের রায়ের ছড়া সরদার বাড়ি মডেল একাডেমির অফিসকক্ষে এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগী নাসিমা খাতুন ওই বিদ্যালয়ের অফিস সহায়ক হিসেবে কর্মরত। তাঁর অভিযোগ, পারিবারিক জমিসংক্রান্ত বিরোধের জেরে বিদ্যালয়ের হাজিরা খাতায় স্বাক্ষর করতে বাধা দেন স্থানীয় রঞ্জু ও তাঁর ছেলেরা নাঈম, শামীম, আজমল এবং নুরুন্নাহার বিদ্যালয়ে গিয়ে তাঁর ওপর হামলা চালান। এ সময় তাঁকে মারধর করা হয়।

পরে নাসিমা খাতুন জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে বাড়িতে পাঠিয়ে দেয়। পরে মঙ্গলবার সন্ধ্যায় তাঁকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

প্রধান শিক্ষকের সামনেই নারী অফিস সহায়ককে মারধরের অভিযোগ

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের উপস্থিতিতেই এক নারী অফিস সহায়ককে মারধরের অভিযোগ উঠেছে। পারিবারিক জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ইন্ধনে বিদ্যালয়ে গিয়ে তাঁকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী নাসিমা খাতুন।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার সিধুলী ইউনিয়নের রায়ের ছড়া সরদার বাড়ি মডেল একাডেমির অফিসকক্ষে এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগী নাসিমা খাতুন ওই বিদ্যালয়ের অফিস সহায়ক হিসেবে কর্মরত। তাঁর অভিযোগ, পারিবারিক জমিসংক্রান্ত বিরোধের জেরে বিদ্যালয়ের হাজিরা খাতায় স্বাক্ষর করতে বাধা দেন স্থানীয় রঞ্জু ও তাঁর ছেলেরা নাঈম, শামীম, আজমল এবং নুরুন্নাহার বিদ্যালয়ে গিয়ে তাঁর ওপর হামলা চালান। এ সময় তাঁকে মারধর করা হয়।

পরে নাসিমা খাতুন জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে বাড়িতে পাঠিয়ে দেয়। পরে মঙ্গলবার সন্ধ্যায় তাঁকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x