দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন সুখি রায় নামে এক প্রসুতি মা। সন্তান গুলো নরমাল ডেলিভারি (স্বাভাবিক প্রসব) হয়েছে।
বুধবার (১৮নভেম্বর) দুপুর সাড়ে ১২টার সময় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের একসঙ্গে চার সন্তানের জন্ম হয়।
একসঙ্গে চার সন্তানের জন্মদেয়া গৃহবধু সুখি রায় (২১) দিনাজপুর সদর উপজেলার রানীগঞ্জ তালপুকুর গ্রামের খোকন রায়ের স্ত্রী । এই চার শিশুই তাদের প্রথম সন্তান। বর্তমানে মা ও নবজাতকেরা দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে সুস্থ্য আছেন।
খোকন রায় ও সুখি রায় দম্পতি জানায়, এরাই তাদের প্রথম সন্তান। তার এক সঙ্গে চার সন্তান পেয়ে অনেক খুশি। তারা সন্তানদের জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।
নবজাতকদের মধ্যে একজন ছেলে ও তিনজন মেয়ে। মা ও চার নবজাতকই সুস্থ রয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক।
বুধবার (১৮ নভেম্বর) দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. জাহাঙ্গীর কবির রাত ১০টার সময় বিষয়টি নিশ্চিত করে।
হিাসাপাতালের গাইনী ওয়ার্ডের ২নং ইউনিটে দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. এস কে সাদেক আলীর তত্বাবধানে ভর্তি রয়েছে। তিনি বলেন, শিশু গুলির ওজন স্বাভাবিক হয়েছে এবং সুস্থ্য রয়েছে।
হাসপাতাল পরিচালক বলেন, জন্ম নেওয়া চার নবজাতকই সুস্থ রয়েছে। তাদের শারীরিক অবস্থা নিয়েও তিনি সন্তোষ প্রকাশ করেন। চার নবজাতকের সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে তাদের সুন্দর ভবিষ্যৎ কামনায় সবার কাছে দোয়া চান তিনি। তিনি বলেন,একসঙ্গে চার সন্তানের নরমাল ডেলিভারি (স্বাভাবিক প্রসব) একটি বড় সফলতা।
মতামত