ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

বিএনপির মিছিলে বাসের ধাক্কায় আহত ১৪

বিএনপির মিছিলে বাসের ধাক্কায় আহত ১৪

চট্টগ্রামের কর্ণফুলীতে বিএনপি ও অঙ্গসংগঠনের প্রতিবাদ মিছিলে বাসের ধাক্কায় অন্তত ১৪ নেতাকর্মী আহত হয়েছেন। এ ঘটনায় বাসটি জব্দ করার পাশাপাশি চালককে আটক করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) রাতে উপজেলার মইজ্জ্যারটেক এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ছয় জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ ( চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পরপরই বাসটি জব্দ ও চালককে আটক করা হয়েছে। ঘটনাটি নিছক দুর্ঘটনা, নাকি উদ্দেশ্যপ্রণোদিত তা পুলিশ খতিয়ে দেখছে।

তিনি জানান, জিজ্ঞাসাবাদে চালক দাবি করেছে বাসের ব্রেক ফেল হয়েছিল। এতে কয়েকজন আহত হয়েছেন। এর মধ্যে দুই জনের অবস্থা গুরুতর।

স্থানীয় সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস, ভাঙচুর ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি মইজ্জ্যারটেক এলাকায় পৌঁছালে একটি বাস মিছিলের পেছনের দিকে থাকা নেতাকর্মীদের ধাক্কা দেয়।

এতে বিএনপি নেতা জসিম উদ্দিন জুয়েল ও সেলিম ইমরান, যুবদল নেতা একরামুল হক বাবলু এবং ছাত্রদল নেতা মামুন ও ফরহাদুল ইসলামসহ অন্তত ১৪ জন আহত হন।

কর্ণফুলী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এস এম মামুন মিয়া জানান, দলীয় প্রতিবাদ মিছিল চলাকালে একটি বাস নেতাকর্মীদের ধাক্কা দেয়। আহতদের মধ্যে ছয়জন হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, কলেজ বাজার সাউথ হাসপাতালে ৬ থেকে ৮ জন নেতাকর্মী প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

বিষয় : চট্টগ্রাম বিএনপি মিছিল বাসের ধাক্কা

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

বিএনপির মিছিলে বাসের ধাক্কায় আহত ১৪

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি
বিএনপির মিছিলে বাসের ধাক্কায় আহত ১৪
0:00 0:00
1.0x