ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

অনুমোদনহীন ভবনে বাড়ছে ঝুঁকি

অনুমোদনহীন ভবনে বাড়ছে ঝুঁকি

লালমনিরহাটে যত্রতত্র গড়ে উঠছে অনুমোদনহীন ভবন। সংশ্লিষ্ট দপ্তরের অনুমোদন ও নিয়ম-নীতির তোয়াক্কা না করে বহুতলগুলো নির্মাণ করার কারণে বাড়ছে ঝুঁকি। ভবন নির্মাণের আগে মাটি পরীক্ষা (সয়েল টেস্ট) বা অনুমোদিত নকশা ছাড়াই এসব বাড়ি নির্মাণ করার কারণে পরিকল্পিত ও বসবাসযোগ্য পৌরসভা গড়ার বিষয়ে সংশয় দেখা দিয়েছে। ইতোমধ্যে লালমনিরহাট পৌরসভার বিভিন্ন এলাকায় গড়ে উঠছে অনুমোদনহীন ভবন। এসব ভবনের গা ঘেঁষে থাকা বৈদ্যুতিক লাইনের কারণে চরম ঝুঁকি তৈরি হচ্ছে। থমকে আছে পৌরসভার ড্রেন ও রাস্তা সংস্কারের মতো উন্নয়ন কাজ। এ কারণে সঠিক সময়ে দৃশ্যমান হচ্ছে না লালমনিরহাটের উন্নয়নচিত্র। সরেজমিনে অনুমোদন ছাড়াই বেশ কয়েকটি বহুতল বাড়ি নির্মাণ করতে দেখা গেছে। কিন্তু পৌরসভার পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণ করতে গিয়ে দেখা গেছে, ম্যাপ অনুযায়ী ড্রেনের জায়গা এসব বাড়ির ভিতর দিয়ে চলে গেছে। কোথাও স্থাপনা ভাঙতে হচ্ছে, আবার কোথাও ভাঙতে না পেরে উন্নয়ন কাজই থমকে যাচ্ছে। তাছাড়া এসব ভবনের কংক্রিট ছুঁয়ে গেছে উচ্চ ক্ষমতার বৈদ্যুতিক তার। পৌরসভার ৯টি ওয়ার্ড এমন অসংখ্য অপরিকল্পিত বাড়ির তথ্য মিলেছে। নিয়ম অনুযায়ী ভবন নির্মাণের আগে পৌরসভা থেকে নকশা অনুমোদন নেওয়া বাধ্যতামূলক হলেও অনেকেই তা মানছেন না। অনেকেই আবার বহুতল ভবন নির্মাণের পর যখন কোনো আইনি জটিলতা বা ঝুঁকিতে পড়ছেন, কেবল তখনই অনুমোদনের জন্য আবেদন করছেন। এ ছাড়াও পৌরসভার সার্ভেয়ার কুড়িগ্রাম ও লালমনিরহাট উভয় জেলায় কর্মরত থাকায় জমি পরিমাপে দীর্ঘসূত্রতা তৈরি হচ্ছে। ফলে অনেক গ্রাহক নকশা অনুমোদনের আবেদন করেও সময়মতো তা পাচ্ছেন না বলে অভিযোগ রয়েছে।

পৌরসভার বাসিন্দা খোরশেদ আলম জানান, ‘হঠাৎ করে ড্রেন নির্মাণের কাজ শুরু হয়। কোনো লিখিত নোটিস ছাড়াই তারা এসে জানায়, এ জায়গার ভিতর দিয়ে ড্রেন যাবে এবং আমাদের স্থাপনা ভাঙতে হবে।’

পৌরসভা কর্তৃপক্ষের মতে, অনুমোদিত প্ল্যান বা নকশা ছাড়া যেকোনো স্থাপনা সম্পূর্ণ অবৈধ। ভবন নির্মাণের ক্ষেত্রে পৌরসভার সুস্পষ্ট কিছু নিয়ম রয়েছে। যেমন-জমির মৌজা ম্যাপ (সাইট প্ল্যান/লোকেশন ম্যাপ) থাকতে হবে। দ্বিতীয় তলার ওপর ভবন হলে নিয়ম অনুযায়ী মাটি পরীক্ষার (সয়েল টেস্ট) রিপোর্ট জমা দিতে হবে। চতুর্থ তলার ওপর ভবন হলে রেজিস্টার্ড বিএসসি সিভিল ইঞ্জিনিয়ারের সই ও প্রত্যয়ন থাকতে হবে। সিভিল ইঞ্জিনিয়ার বা নিবন্ধিত আর্কিটেক্ট দ্বারা প্রস্তুতকৃত ৭ ফর্দ (সেট) নকশা জমা দিতে হবে। আলো-বাতাস চলাচল এবং অগ্নিনির্বাপক বা জরুরি যাতায়াতের (ফায়ার সার্ভিস) সুবিধার্থে জমির চারপাশে নির্দিষ্ট পরিমাণ জায়গা ফাঁকা রাখতে হবে। তবে শহরে ভবন নির্মাণের ক্ষেত্রে এসব নিয়ম মানা হচ্ছে না।

লালমনিরহাট পৌরসভার প্রশাসক আফরোজা খাতুন জানান, ‘পৌরসভায় ভবন নির্মাণের যেসব আবেদন আসে, তা একটি কমিটির মাধ্যমে যাচাই-বাছাই করা হয়। সবকিছু ঠিক থাকলে এবং প্ল্যানটি পাসযোগ্য হলেই অনুমোদন দেওয়া হয়। কেউ যদি আইন অমান্য করে, পৌরসভার নির্ধারিত জায়গা বা ফায়ার সার্ভিস ঢোকার রাস্তা না রেখেই কাজ করেন, তবে তা অবৈধ। এমনটি নজরে এলে বা দুর্ঘটনা ঘটলে আমরা ওইসব বাড়ির বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেই।’

বিষয় : অনুমোদনহীন ভবন বাড়ছে ঝুঁকি

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

অনুমোদনহীন ভবনে বাড়ছে ঝুঁকি

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি
অনুমোদনহীন ভবনে বাড়ছে ঝুঁকি
0:00 0:00
1.0x