নানামুখী অর্থনৈতিক চাপ থাকা সত্ত্বেও শিশুদের শিক্ষা, কল্যাণ ও সুরক্ষায় বাজেট বরাদ্দ আরও বাড়াতে এশিয়ার সরকারগুলোর প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং তার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
বুধবার (১৮ নভেম্বর) থাইল্যান্ডের ব্যাংককে সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনাল আয়োজিত এক আঞ্চলিক সংলাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে গিয়ে তিনি এ কথা বলেন।
‘ফ্রম ভিশনিং টু কমিটমেন্ট: অ্যাডভান্সিং চাইল্ড রেসপনসিভ বাজেটিং ইন এশিয়া’ শীর্ষক ওই অনুষ্ঠানে ‘দ্য ইনভেস্টমেন্ট চয়েস: কিপিং চিলড্রেন অ্যাট দ্য সেন্টার অব এশিয়াস ফিউচার’ নামের একটি প্যানেল আলোচনায় বক্তব্য দেন মাহ্দী আমিন। বর্তমানে তিনি শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন।
বক্তব্যে মাহ্দী আমিন জানান, বর্তমান গণতান্ত্রিক সরকারের কাছে মানসম্মত ও সবার জন্য উপযোগী শিক্ষা খাতে বিনিয়োগই সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে। তার মতে, শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষায় ব্যয় করা অর্থ কোনো সাধারণ খরচ নয়; বরং এটি একটি জাতির দীর্ঘমেয়াদি সমৃদ্ধি ও দক্ষ মানবসম্পদ গড়ার সবচেয়ে লাভজনক বিনিয়োগ। অর্থনৈতিক সীমাবদ্ধতার অজুহাতে ভবিষ্যৎ প্রজন্মের বিকাশের পথ কোনোভাবেই সংকুচিত করা উচিত নয়।
আরও পড়ুনআরও পড়ুনসংসদে বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল পাস
তিনি আরও উল্লেখ করেন, এশিয়ার ভবিষ্যৎ গড়ার কেন্দ্রবিন্দুতে শিশুদের রেখেই প্রতিটি দেশকে দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা সাজাতে হবে। বৈষম্যহীন ও জ্ঞানভিত্তিক সমাজ গড়তে হলে আজকের শিশুদের মেধার সঠিক বিকাশ নিশ্চিত করা জরুরি। তাই সাময়িক হিসাব-নিকাশের ঊর্ধ্বে উঠে শিশুদের জন্য পর্যাপ্ত বাজেট নিশ্চিত করা সবার সম্মিলিত দায়িত্ব।
মতামত