ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

দেড় দশকে ক্ষমতার অপব্যবহারে বীমা খাতের ৭৩ শতাংশ দাবি অনিষ্পন্ন: ড. তিতুমীর

ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। ছবি: বাসস

গত দেড় দশকে রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে ব্যাংক ও বীমা খাতে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলার ফলে সাধারণ মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

তিনি বলেন, দেশের বীমা খাতে মোট বীমা দাবির প্রায় ৭৩ শতাংশ এখনও পরিশোধ করা হয়নি। এ খাতের অনিয়ম, অব্যবস্থাপনা ও জবাবদিহির ঘাটতি অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে জনগণের সামনে তুলে ধরতে হবে।

বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে সংগঠনটির সদস্যদের গ্রুপ বীমা চুক্তি নবায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, বাংলাদেশের ব্যাংকিং খাতের অনিয়ম ও লুটপাট নিয়ে আলোচনা হলেও বীমা খাতের সংকট তুলনামূলকভাবে কম আলোচনায় আসে। অথচ এ খাতেও গ্রাহকদের স্বার্থ রক্ষা এবং বীমা দাবি পরিশোধের ক্ষেত্রে বড় ধরনের সমস্যা রয়েছে।

গত দেড় দশকে রাজনৈতিক ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ব্যাংক ও বীমা খাতে যেভাবে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে, তার প্রভাব এখন সাধারণ মানুষকে বহন করতে হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

বীমা খাতের পরিসংখ্যান তুলে ধরে উপদেষ্টা বলেন, দেশে জীবন ও সাধারণ বীমা মিলিয়ে ৭২টি প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে ৬০টি প্রতিষ্ঠানকে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন মেয়াদে লাইসেন্স দেওয়া হয়েছে। তার দেওয়া তথ্য অনুযায়ী, দেশে মোট বীমা দাবির পরিমাণ ১০ হাজার ৬১১ কোটি টাকা। এর মধ্যে ৭ হাজার ৭৭৯ কোটি টাকা এখনও পরিশোধ করা হয়নি। অর্থাৎ মোট দাবির প্রায় ৭৩ শতাংশই অনিষ্পন্ন রয়েছে।

তিনি বলেন, সাধারণ বীমা খাতের পরিস্থিতি আরও উদ্বেগজনক। এ খাতে বীমা দাবি পরিশোধের হার মাত্র ১১ দশমিক ৩ শতাংশ। এসব পরিসংখ্যান বীমা খাতের ব্যবস্থাপনা, লাইসেন্স প্রদান এবং গ্রাহকের স্বার্থ সুরক্ষার বিষয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি করে।

সাংবাদিকদের উদ্দেশে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা বলেন, শুধু ‘বীমা খাতে ৭৩ শতাংশ দাবি পরিশোধ হয়নি’—এ ধরনের শিরোনাম করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। কেন এত বিপুল পরিমাণ দাবি অনিষ্পন্ন রয়েছে, এর জন্য কারা দায়ী এবং কীভাবে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেসব বিষয়ও অনুসন্ধানের মাধ্যমে তুলে ধরতে হবে। একই সঙ্গে রাজনৈতিক প্রভাব ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগগুলো তথ্য-প্রমাণের ভিত্তিতে জনগণের সামনে আনতে হবে।

তিনি বলেন, বীমা খাত বা অর্থনীতির এই চিত্র শুধু কোনো একটি সরকারের বিষয় নয়; এটি রাষ্ট্র ও জনগণের স্বার্থের সঙ্গে সম্পর্কিত। জনগণের অর্থ কোথায় যাচ্ছে, কীভাবে ব্যয় হচ্ছে এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো কীভাবে পরিচালিত হচ্ছে, সে বিষয়ে স্বচ্ছতা থাকা জরুরি। জনগণের করের টাকা দিয়ে আর্থিক খাতের দুর্বল প্রতিষ্ঠানগুলোকে টিকিয়ে রাখার বিষয়েও প্রশ্ন তোলা প্রয়োজন।

দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে তিতুমীর বলেন, গত দেড় দশকে দেশের অর্থনীতিকে এমন একটি অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে, যার প্রভাব দীর্ঘদিন বহন করতে হবে। বৈদেশিক ঋণের ক্ষেত্রেও ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত ঋণ বৃদ্ধির বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, স্বাধীনতার পরবর্তী সময়ের তুলনায় ওই সময়ে ঋণের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এসব ঋণের সুদ ও আসল পরিশোধের দায় শেষ পর্যন্ত জনগণকেই বহন করতে হবে।

তিনি বলেন, ব্যাংক, বীমা এবং অব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান- সব ক্ষেত্রেই জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন। আর্থিক খাতের সংকট মোকাবিলায় জনগণের অর্থ ব্যবহারের ক্ষেত্রে স্বচ্ছতা থাকতে হবে। কোনো একটি রাজনৈতিক দলের স্বার্থে নয়, বরং রাষ্ট্রের দীর্ঘমেয়াদি স্বার্থে এসব তথ্য জনগণের সামনে প্রকাশ করা জরুরি।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সম্মিলিত উদ্যোগের প্রশংসা করে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা বলেন, সাংবাদিকদের বিভিন্ন পেশাগত সংগঠনের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতার যে প্রত্যাশা রয়েছে, ডিআরইউ তা ধরে রেখেছে। বিভাজনের ঊর্ধ্বে থেকে সদস্যদের কল্যাণে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখা প্রশংসনীয়। একইভাবে দেশের আর্থিক খাতের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সামাজিক ও পেশাগত পর্যায়ে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

অনুষ্ঠানে ডিআরইউ সদস্যদের গ্রুপ বীমা সুবিধা অব্যাহত রাখতে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের সঙ্গে পূর্বের সম্পাদিত চুক্তি এক বছরের জন্য নবায়ন করা হয়। এতে স্বাক্ষর করেন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন এবং ডিআরইউর সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল ।

চুক্তির আওতায় ২০ থেকে ৬০ বছর বয়সি ডিআরইউর প্রায় দুই হাজার সদস্য গ্রুপ বীমার সুবিধা পাবেন। চুক্তি অনুযায়ী, কোনো সদস্যের স্বাভাবিক মৃত্যু হলে তিন লাখ টাকা, দুর্ঘটনাজনিত মৃত্যু হলে তিন লাখ ৮০ হাজার টাকা, অঙ্গহানির ক্ষেত্রে এক লাখ টাকা এবং গুরুতর অসুস্থতাজনিত অস্ত্রোপচারের ক্ষেত্রে ৭০ হাজার টাকা বীমা সুবিধা দেওয়া হবে।

অনুষ্ঠানে পূর্ববর্তী গ্রুপ বীমা চুক্তির আওতায় ডিআরইউ সদস্য আবু হেনা রাসেলের পরিবারের সদস্যদের হাতে মৃত্যুদাবি হিসেবে তিন লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। এ ছাড়া সদস্য রফিকুল ইসলামের গুরুতর অসুস্থতাজনিত বীমা দাবির বিপরীতে ৭০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন ও মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন। ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে সাংবাদিক নেতারা বক্তব্য দেন।

বিষয় : রাশেদ আল মাহমুদ তিতুমীর

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

দেড় দশকে ক্ষমতার অপব্যবহারে বীমা খাতের ৭৩ শতাংশ দাবি অনিষ্পন্ন: ড. তিতুমীর

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x