ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

১৮ নভেম্বর ২০২৬

কক্সবাজার হাসপাতালের সামনে থেকে পলাতক আসামি গ্রেপ্তার, পুকুরে মিলল হ্যান্ডকাফ

কক্সবাজার সদর হাসপাতালের প্রধান ফটকের সামনে অভিযান চালিয়ে টেকনাফ থানার একটি মামলার এজাহারনামীয় পলাতক আসামি নবী হোসেন প্রকাশ চিটাইঙ্গাকে (২০) গ্রেপ্তার করেছে ১৬ এপিবিএন পুলিশ।

 পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে টেকনাফের চৌধুরীপাড়ার একটি পুকুর থেকে একটি হ্যান্ডকাফ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার সদর হাসপাতালের প্রধান ফটকের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আসামির অবস্থান নিশ্চিত হওয়ার পর মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) মো. নাঈমের নেতৃত্বে দিবাকালীন মোবাইল ডিউটি পার্টি অভিযান পরিচালনা করে।

 এ সময় তাকে আটক করে নয়াপাড়া এপিবিএন পুলিশ ক্যাম্পে নেওয়া হয়।

পরবর্তীতে আটক আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ৮টার দিকে টেকনাফ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের চৌধুরীপাড়ায় অভিযান চালানো হয়। এ সময় একটি পুকুর থেকে হ্যান্ডকাফটি উদ্ধার করা হয়।

গ্রেপ্তার নবী হোসেন নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তার বিরুদ্ধে টেকনাফ থানার মামলা নম্বর ৫৯/৯৯৪, তারিখ ১৬ নভেম্বর ২০২৬, পেনাল কোডের ২২৪ ধারায় মামলা রয়েছে।

পরে গ্রেপ্তার আসামিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

কক্সবাজার হাসপাতালের সামনে থেকে পলাতক আসামি গ্রেপ্তার, পুকুরে মিলল হ্যান্ডকাফ

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x