ঢাকা    বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

লাকসামে হামলার ঘটনায় বক্তব্য প্রত্যাহার, হাসেম সওদাগরের কাছে দুঃখ প্রকাশ

কুমিল্লার লাকসামে পরিবারের ওপর হামলা ও বসতঘর ভাঙচুরের ঘটনায় গণমাধ্যমে দেওয়া বক্তব্যে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আবুল হাসেমের নাম উল্লেখ করায় দুঃখ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট ব্যক্তি। একই সঙ্গে তাঁর নাম উল্লেখের অংশটুকু নিঃশর্তভাবে প্রত্যাহার করে বক্তব্যের স্পষ্টীকরণ দিয়েছেন তিনি।

প্রকাশিত এক বিবৃতিতে তিনি জানান, গত ২৯ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যায় তাঁর পরিবারের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এতে তাঁর মা গুরুতর আহত হন। এ সময় হামলাকারীরা তাঁদের বসতঘর ও সীমানাপ্রাচীর ভাঙচুর করে। এতে পরিবারটি শারীরিক, মানসিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনার প্রতিবাদ এবং ন্যায়বিচারের দাবিতে গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে কয়েকজনের নাম উল্লেখ করার সময় অসাবধানতাবশত চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আবুল হাসেমের নাম বলে ফেলেন তিনি। পরবর্তী সময়ে বিষয়টি স্পষ্ট করে তিনি জানান, ওই হামলা ও ভাঙচুরের ঘটনার সঙ্গে মোহাম্মদ আবুল হাসেমের কোনো সম্পৃক্ততা নেই।

বিবৃতিতে আরও বলা হয়, অনিচ্ছাকৃতভাবে তাঁর নাম উল্লেখ করায় ব্যক্তিগত সম্মান, সামাজিক মর্যাদা ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়ে থাকলে তিনি আন্তরিকভাবে দুঃখিত। পাশাপাশি মোহাম্মদ আবুল হাসেম ও তাঁর শুভাকাঙ্ক্ষীদের কাছে ক্ষমা প্রার্থনা করেন।

তবে পরিবারের ওপর সংঘটিত হামলা ও ভাঙচুরের ঘটনায় ন্যায়বিচারের দাবি থেকে সরে আসবেন না বলেও স্পষ্ট করেন তিনি। এ ঘটনায় ইতোমধ্যে আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিচারিক কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।

বিবৃতিতে তিনি আরও বলেন, কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানি বা অসম্মানের শিকার না হন এবং প্রকৃত অপরাধীরা যেন আইনের আওতার বাইরে থাকতে না পারেন, তা নিশ্চিত করা জরুরি। পরিবারের ওপর হামলা, মায়ের আহত হওয়া এবং বসতঘর ও সীমানাপ্রাচীর ভাঙচুরের ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার পাওয়াই তাঁদের পরিবারের প্রত্যাশা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

লাকসামে হামলার ঘটনায় বক্তব্য প্রত্যাহার, হাসেম সওদাগরের কাছে দুঃখ প্রকাশ

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x