ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

যশোরে শার্শায় ইয়াবাসহ নারী ও যুবক আটক

যশোরে শার্শায় ইয়াবাসহ নারী ও যুবক আটক

যশোরে শার্শা উপজেলায়  ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম ইয়াবার ভাঙা ও গুঁড়া অংশসহ তানজিলা বেগম (৩০) এবং ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মেহেদী হাসান ওরফে হাসান (২২) নামে যুবককে আটক করেছে পুলিশ। 

শনিবার (১৪নভেম্বর) বিকেল ৩টা ১০ মিনিটের দিকে উপজেলার উলাশী ইউনিয়নের লাউতাড়া গ্রামের লাউতাড়া-গয়ড়া সড়কের ব্রিজের ওপর থেকে তানজিলাকে আটক করা হয়।

 আটক তানজিলা বেগম যশোরের বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় গ্রামের পশ্চিমপাড়ার মৃত ইয়ার আলীর মেয়ে এবং মইদুল ইসলামের স্ত্রী। 

শার্শা থানা পুলিশ জানায়, এসআই শেখ আল আমিনের নেতৃত্বে পুলিশের একটি দল লাউতাড়া এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন তানজিলা বেগমকে আটক করে তল্লাশি করা হলে তার হেফাজত থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম ইয়াবার ভাঙা ও গুঁড়া অংশ উদ্ধার করা হয়। 

অপরদিকে, রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ডিহি ইউনিয়নের শাড়াতলা বাজারসংলগ্ন ব্রিজের ওপর থেকে হাসানকে আটক করা হয়। 

 আটক মেহেদী হাসান শার্শা থানার গোড়পাড়া (পালবাড়ী) গ্রামের আলমগীর হোসেনের ছেলে। 

এসআই শেখ আল আমিনের নেতৃত্বে পুলিশের একটি দল শাড়াতলা এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় গোড়পাড়া থেকে কাশিপুরগামী পাকা সড়কের শাড়াতলা বাজারসংলগ্ন ব্রিজের ওপর সন্দেহভাজন অবস্থায় মেহেদী হাসানকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিমুল হক জানান, এ ঘটনায় দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাদের যশোর আদালতে পাঠানো হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

যশোরে শার্শায় ইয়াবাসহ নারী ও যুবক আটক

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি
যশোরে শার্শায় ইয়াবাসহ নারী ও যুবক আটক
0:00 0:00
1.0x