ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

১৭ বছর পর কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন, ভোট উৎসবে মাতলেন ব্যবসায়ীরা

সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলা সদরে অবস্থিত ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজারের নেতৃত্ব নির্বাচনে সর্বশেষ ভোট হয়েছিল ২০১০ সালে। এরপর বিভিন্ন জটিলতা ও ক্ষমতা আকড়ে থাকার প্রবণতায় বারবার থমকে গেছে নির্বাচন। এভাবেই কেটে গেছে ১৭ বছর। নানা প্রতিকুলতা অতিক্রম করে অবশেষে ১৪ নভেম্বর (শনিবার) অনুষ্ঠিত হলো সেই কাঙ্খিত  নির্বাচন। এ নির্বাচনে ১৩টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতায় নামেন ২৮ প্রার্থী। উৎসবমুখর পরিবেশে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে ৯৩৬ ভোটারের মধ্যে  ভোটাধিকার প্রয়োগ করেন ৮৮৯ ভোটার। 

সভাপতি পদে আনারস প্রতীকে ৪২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মনিরুল ইসলাম মনি। অপর প্রার্থী নাজমুল ইসলাম বাবু (ছাতা প্রতীক) ২৮৩ ভোট, শেখ রফিকুল ইসলাম (তালা প্রতীক) পেয়েছেন ৯৭ ভোট এবং আব্দুর রহমান (চেয়ার প্রতীক) পেয়েছেন ২৭ ভোট।

সহ-সভাপতির দু’টি পদে বিজয়ী হয়েছেন যথাক্রমে শেখ আহাদুজ্জামান (চশমা প্রতীক) ৫৩২ ভোট এবং শেখ আবু তাহের (মাছ প্রতীক) ৪৩৮ ভোট। অপর প্রার্থী শফিকুল ইসলাম টোকন (হরিণ প্রতীক) পেয়েছেন ৪২৫ ভোট।

সাধারণ সম্পাদক পদে শেখ আমিনুর রহমান মুন্না (মোরগ প্রতীক) ৪৯৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অপর প্রার্থী রাকিবুর জামান রুমি (ঘোড়া প্রতীক) পেয়েছেন ৩৫৬ ভোট।

যুগ্ম সম্পাদক পদে মোঃ নুরুন্নবী আবু (তলোয়ার প্রতীক) ৩৪৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অপর প্রার্থী মীর রবিউল ইসলাম মিন্টু (চাকা প্রতীক) ২৭৫ ভোট এবং মোঃ সিদ্দিকুল ইসলাম (উড়োজাহাজ প্রতীক) পেয়েছেন ২০২ ভোট। 

সাংগঠনিক সম্পাদক পদে মনিরুজ্জামান খাঁন (হাতুড়ি প্রতীক) ৪০২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অপর প্রার্থী মোঃ শের আলী (আপেল প্রতীক) ৩০২ ভোট এবং শেখ সিরাজুল ইসলাম শিরু (টেলিভিশন প্রতীক) পেয়েছেন ১২৯ ভোট।

কোষাধ্যক্ষ পদে ৪১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মোঃ রজব আলী (দোয়াত কলম প্রতীক)। অপর প্রার্থী মোঃ মাহমুদ উল্লাহ (কলস প্রতীক) পেয়েছেন ৪১৪ ভোট।

দপ্তর সম্পাদক পদে শেখ মনিরুল ইসলাম মিলন (মোটর সাইকেল প্রতীক) ৫১৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অপর প্রার্থী মোঃ ফারুক হোসেন (ফ্যান প্রতীক) পেয়েছেন ৩১১ ভোট।

প্রচার সম্পাদক পদে শেখ লুৎফর রহমান জুয়েল (গোলাপ ফুল প্রতীক) ৪৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অপর প্রার্থী শেখ সাইফুল ইসলাম সান্টু (গরুর গাড়ি প্রতীক) পেয়েছেন ৩৭৩ ভোট। 

সদস্য পদে বিজয়ী হয়েছেন যথাক্রমে নুরুজ্জামান খান (দেয়াল ঘড়ি প্রতীক) ৫৯৯ ভোট, তানজিদ হোসেন মিঠু (হাঁস প্রতীক) ৫৫২ ভোট, আবুল হোসেন (আম প্রতীক) ৪৩৯ এবং ফিরোজ কবির (মই প্রতীক) ৪০৬ ভোট। অপর প্রার্থী হাফিজুল ইসলাম (কাঁঠাল প্রতীক) ৩৯১ ভোট ও রাজু হোসেন (ফুটবল প্রতীক) ২০৯ ভোট এবং আরাফাত হোসেন (রজনীগন্ধা প্রতীক) পেয়েছেন ১৮৮ ভোট।

নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন কুশলিয়া স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক বিশিষ্ট ব্যবসায়ী আনিসুর রহমান এবং প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা আইসিটি অফিসার হেমেন্দ্রনাথ মন্ডল। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ, আনসার সদস্য ও গ্রামপুলিশ।

কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার, জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি শেখ এবাদুল ইসলাম, জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল ওয়াহাব সিদ্দিকী, উপজেলা প্রকৌশলী জাকির হোসেন, উপজেলা কৃষি অফিসার ওয়াসিম উদ্দীন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তৌকির আহম্মেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শংকর কুমার দে, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা আলী সোহাল জুয়েল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহম্মেদ, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, উপজেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক সহকারী শিক্ষক আফজাল হোসেন, সহকারী নির্বাচন কমিশনার শেখ শরিফুল ইসলামসহ সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ নির্বাচন এবং ভোট গণনা কার্যক্রম পর্যবেক্ষণ ও সহযোগিতা করেন।

ছবিঃ সভাপতি মনিরুজ্জামান মনি, সাধারণ সম্পাদক আমিনুর রহমান মুন্না,কোষাধাক্ষ মোঃ রজব আলী। 

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

১৭ বছর পর কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন, ভোট উৎসবে মাতলেন ব্যবসায়ীরা

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x