ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

১৪ অক্টোবর ২০২৬

টেকনাফে বিজিবির পৃথক অভিযানে ২ লাখ ১০ হাজার ইয়াবা ও ৬ কেজি গাঁজা জব্দ, আটক ৩

কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর পৃথক দুটি বিশেষ অভিযানে ২ লাখ ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ৬ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করা হয়েছে। 

আটক ব্যক্তিদের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ। এ সময় দুটি বাটন ফোনও জব্দ করা হয়। অভিযানে আরও একজন সন্দেহভাজন ব্যক্তি পালিয়ে গেছেন।

বিজিবি সূত্রে জানা গেছে, গত ১৩ নভেম্বর ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭টা ১০ মিনিটে মেরিন ড্রাইভ সড়কে মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধীনস্থ সি বিচ বিওপির সদস্যরা মহেশখালী পাড়া এলাকায় শামীমা ফিলিং স্টেশনের প্রায় ২০০ গজ দক্ষিণে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করেন।

এ সময় একটি অটোরিকশায় করে আসা দুই নারীকে থামিয়ে তল্লাশি করা হয়। পরে তাদের বহন করা একটি প্লাস্টিকের ঝুড়ির ভেতরে পলিথিনে মোড়ানো অবস্থায় ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় দুই নারীকে আটক করে বিজিবি।

অন্যদিকে, ১৪ নভেম্বর রাত ১টার দিকে সাবরাং বিওপির দায়িত্বপূর্ণ জিন্নাখাল এলাকায় নাফ নদী দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার বড় চালান প্রবেশের গোপন তথ্য পায় বিজিবি। পরে বিশেষ টহল দল স্পিডবোট নিয়ে নদীর সম্ভাব্য প্রবেশপথে অবস্থান নেয়।

রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে থার্মাল ইমেজার ও রাডারের মাধ্যমে মিয়ানমার থেকে আসা দুই ব্যক্তির গতিবিধি শনাক্ত করা হয়। রাত ২টার দিকে তাদের বস্তাসহ সাঁতরে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়। 

এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে একজন কেওড়াবাগানের দিকে পালিয়ে যায়।

 অপরজনকে একটি বস্তাসহ আটক করা হয়। পরে বস্তা তল্লাশি করে বিশেষভাবে মোড়কজাত অবস্থায় ২ লাখ ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, টেকনাফের হাবিলপাড়া এলাকার মোছা. ছেনোয়ারা বেগম (৫০), দিলারা বেগম (৪০) এবং সাবরাং ইউনিয়নের গোলারপাড়া এলাকার মো. হোসেন (৫০)। পালিয়ে যাওয়া ব্যক্তির নাম মো. শাকের (৪০) বলে জানিয়েছে বিজিবি।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, মাদকদ্রব্যের অবৈধ পাচার দেশের যুবসমাজ, জনস্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি।

 সীমান্ত দিয়ে মাদক প্রবেশের অপচেষ্টা রোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। মাদকবিরোধী অভিযান, গোয়েন্দা নজরদারি, বিশেষ টহল এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার আরও জোরদার করা হয়েছে।

 মাদক পাচার প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজিবি জানায়, আটক তিনজন, জব্দ করা ইয়াবা, গাঁজা ও অন্যান্য আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

টেকনাফে বিজিবির পৃথক অভিযানে ২ লাখ ১০ হাজার ইয়াবা ও ৬ কেজি গাঁজা জব্দ, আটক ৩

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x