ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

১৪ অক্টোবর ২০২৬

মেরিন ড্রাইভে বিজিবির চেকপোস্টে ধরা পড়ল দুই নারী, উদ্ধার ৬ কেজি গাঁজা

কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়কে বিজিবির চেকপোস্টে তল্লাশির সময় ৬ কেজি গাঁজাসহ দুই নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে উপজেলার মহেশখালী পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

আটক নারীরা হলেন টেকনাফের হাবিলপাড়া এলাকার বাসিন্দা ছেনোয়ারা বেগম (৫০) ও দিলারা বেগম (৪০)।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধীন সি বিচ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় শামীমা ফিলিং স্টেশনের প্রায় ২০০ গজ দক্ষিণে প্রধান সড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়।

এ সময় একটি অটোরিকশা চেকপোস্টের কাছে পৌঁছালে বিজিবি সদস্যরা সেটিকে থামার সংকেত দেন। পরে অটোরিকশায় থাকা দুই নারী ও তাঁদের সঙ্গে বহন করা মালামাল তল্লাশি করা হয়। 

একপর্যায়ে তাঁদের বহন করা একটি প্লাস্টিকের ঝুড়ির ভেতর পলিথিনে মোড়ানো অবস্থায় ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় একটি বাটন মোবাইল ফোনও জব্দ করেন বিজিবি সদস্যরা।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, মাদকদ্রব্যের অবৈধ পাচার ও অপব্যবহার রোধে বিজিবির অভিযান, গোয়েন্দা নজরদারি এবং তল্লাশি কার্যক্রম অব্যাহত থাকবে।

বিজিবি আরও জানায়, আটক দুই নারী ও উদ্ধার করা মাদকসহ জব্দ করা মালামাল পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সীমান্ত এলাকায় মাদক পাচার প্রতিরোধে বিজিবির নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

মেরিন ড্রাইভে বিজিবির চেকপোস্টে ধরা পড়ল দুই নারী, উদ্ধার ৬ কেজি গাঁজা

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x