ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

সার্জেন্টের অ্যাকাউন্টে ৫০ লাখ, উৎস অজানা

নিউরন নার্সিং কোচিং সেন্টারের স্বত্বাধিকারী সাইফুল ইসলামের সঙ্গে সার্জেন্ট সাবিহা আক্তার। গত মঙ্গলবার ঝাউতলা মোড়ে। ছবি: আজকের পত্রিকা

একটি কোচিং সেন্টার থেকে প্রায় ৫০ লাখ টাকা নিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) একজন নারী সার্জেন্ট। ব্যাংকের নথি থেকে এই তথ্য জানা গেছে। তবে কেন, কী কারণে তিনি বিশাল অঙ্কের এই টাকা নিয়েছেন, তা জানাতে চাননি। তবে যাঁর কাছ থেকে এই অর্থ নিয়েছেন, তিনি এনসিপির রাজনীতির সঙ্গে জড়িত।

এই সার্জেন্টের নাম সাবিহা আক্তার। তিনি যে প্রতিষ্ঠান থেকে টাকা নিয়েছেন সেটির নাম নিউরন নার্সিং কোচিং সেন্টার। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারীর নাম সাইফুল ইসলাম। তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা কমিটির সাবেক আহ্বায়ক।

এই লেনদেন হয়েছে এক্সিম ব্যাংকের মাধ্যমে। ওই লেনদেনের নথি সূত্রে জানা গেছে, ২০২২ সালের ৩০ আগস্ট নিউরন নার্সিং কোচিং সেন্টার নামের ব্যাংক হিসাবে নগদ ৫০ লাখ টাকা জমা করা হয়। এরপর একই দিন সার্জেন্ট সাবিহা আক্তারের অ্যাকাউন্টে ৪৯ লাখ টাকা ট্রান্সফার করা হয়। বিশাল অঙ্কের এই লেনদেন নিয়ে রহস্য দেখা দিয়েছে।

কোচিং সেন্টার থেকে এই টাকা ব্যাংক হিসাবে যাওয়ার বিষয়ে জানতে চাইলে সার্জেন্ট সাবিহা আক্তার বলেন, ‘আমার অ্যাকাউন্টে ৫০ লাখ কেন, ১ কোটি-২ কোটি টাকাও ঢুকতে পারে।’ এই টাকার উৎস জানতে চাইলে তিনি বলেন, ‘যিনি টাকা দিয়েছেন, তাঁকেই এ বিষয়ে জিজ্ঞেস করুন। আমি সাংবাদিকদের কাছে জবাবদিহি করতে বাধ্য নই।’

গত সোমবার দুপুরে আরএমপির ট্রাফিক অফিসে ট্রাফিক পরিদর্শক (প্রশাসন) আনোয়ার হোসেনের কক্ষে তাঁর সামনেই এই বক্তব্য দেন সার্জেন্ট সাবিহা আক্তার। পরদিন গত মঙ্গলবার রাত ৯টায় তিনি নগরের লক্ষ্মীপুর ঝাউতলা মোড়ে সাইফুল ইসলামের সঙ্গে দেখা করতে যান। একটি ডেন্টাল কেয়ারের সামনে সাইফুল ইসলামের মুখোমুখি বসে সাবিহাকে কথা বলতে দেখা যায়। তিনি তখন ইউনিফর্মেই ছিলেন।

সাবিহার ব্যাংক হিসাবে বড় অঙ্কের এই অর্থ স্থানান্তরের বিষয়ে জানতে চাইলে নিউরন নার্সিং কোচিং সেন্টারের স্বত্বাধিকারী সাইফুল ইসলাম প্রথমে কিছু জানাতে অপারগতা প্রকাশ করেন। পরে তাঁর এই অর্থের উৎস জানতে চাইলে তিনি বলেন, ‘আসলে সার্জেন্ট সাবিহা অন্য একজনের কাছ থেকে টাকাটা নিয়েছিল। কিন্তু সে সরাসরি তার কাছ থেকে টাকাটা নিতে চায়নি। এ জন্য ওই ব্যক্তি আমাকে নগদ টাকা দেয়। আমি সেটা আমার ব্যাংক হিসাবে নিয়ে সাবিহার হিসাবে ট্রান্সফার করে দিয়েছি। এখন উপকার করতে গিয়ে আমিই বিপদে।’

রহস্যজনক এই লেনদেন তদন্তের প্রয়োজন বলে মনে করছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) রাজশাহী জেলার সভাপতি আহমেদ সফিউদ্দিন। তিনি বলেন, ‘ট্রাফিক বিভাগে দুর্নীতি হয় এটা সবার জানা কথা। ওপর মহল থেকে নিচের মহল—সবাই কোনো না কোনোভাবে সুবিধাভোগী হয়। কাজেই আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ লেনদেন থাকলে তার তদন্ত হওয়া প্রয়োজন।’

জানতে চাইলে আরএমপির মুখপাত্র ও গোয়েন্দা শাখার (ডিবি) উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, ‘কোনো প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব থেকে সার্জেন্ট সাবিহার ব্যক্তিগত হিসাবে টাকা এলে সেটি তার ব্যক্তিগত বিষয়। ট্রাফিক বিভাগের একজন প্রধান আছেন, তিনি বিষয়টি জানেন কি না তা আমার জানা নেই। তবে আমাদের কাছে কোনো অভিযোগ না এলে আমরা কারও ব্যক্তিগত ব্যাংক হিসাবের লেনদেন নিয়ে তদন্ত করি না।’

বিষয় : ছাপা সংস্করণ রাজশাহী জেলা রাজশাহী বিভাগ অ্যাকাউন্ট ডিবি

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

সার্জেন্টের অ্যাকাউন্টে ৫০ লাখ, উৎস অজানা

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x