ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

ভৈরবে ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষ, সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নিচ্ছেন হামলার শিকার আজকের পত্রিকার সাংবাদিক এম আর রুবেল। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরবে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন আজকের পত্রিকার ভৈরব প্রতিনিধি এম আর রুবেল।

আজ শুক্রবার বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার কমলপুর নয়াবাড়ি ও সাধু মিয়ার বাড়ির লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে আহত নয়াবাড়ি পক্ষের এক যুবককে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাতে ক্রিকেট টুর্নামেন্টকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি ও বিরোধের সূত্রপাত হয়। একপর্যায়ে তা উত্তেজনায় রূপ নেয়। এ ঘটনায় আজ সন্ধ্যায় সালিস বৈঠকের কথা ছিল। তবে বৈঠকের আগেই বিকেলে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন বলে দাবি স্থানীয়দের।

এদিকে সংঘর্ষের ভিডিও ধারণ করতে গেলে নয়াবাড়ির আরফাত মিয়ার নেতৃত্বে ১৫-২০ জন যুবক সাংবাদিক এম আর রুবেলের ওপর হামলা চালান। তাঁর অভিযোগ, হামলাকারীরা তাঁকে মারধর করে মুঠোফোন ও মানিব্যাগ ছিনিয়ে নিয়েছেন। পরে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নেন।

এম আর রুবেল বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে পেশাগত দায়িত্ব পালনের জন্য ঘটনাস্থলে যাই। এ সময় ভিডিও ধারণ করার সময় একদল যুবক আমার ওপর হামলা করেন। দুই যুবক আমাকে রক্ষা করতে এগিয়ে এলে হামলাকারীরা তাঁদের ওপরও দা ও বল্লম নিয়ে চড়াও হন।’

পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নিন্দা জানিয়েছেন। তাঁরা হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

বিষয় : ঢাকা বিভাগ সাংবাদিক কিশোরগঞ্জ সংঘর্ষ ভৈরব আহত

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

ভৈরবে ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষ, সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x