ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

কালীগঞ্জে রাজনৈতিক বক্তব্য না দেওয়ার শর্তে আমির হামজার মাহফিলে বিএনপির সম্মতি

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত

রাজনৈতিক বক্তব্য না দেওয়ার শর্তে ঝিনাইদহের কালীগঞ্জে ইসলামি বক্তা ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার মাহফিলে বাধা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। একই সঙ্গে মাহফিল আয়োজনে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে প্রশাসন।

গতকাল বৃহস্পতিবার রাতে জামায়াত, বিএনপি ও প্রশাসনের মধ্যে বৈঠকে এ সমঝোতা হয়। এর ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় প্রশাসনের অনুমতি না পাওয়া মাহফিলটি শেষ পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুলফিকার আলী।

ফালাহুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে আজ শুক্রবার বিকেলে কালীগঞ্জের ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে বার্ষিক পুরস্কার বিতরণী ও তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে প্রধান বক্তা হিসেবে মুফতি আমির হামজা এবং প্রধান অতিথি হিসেবে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিবের উপস্থিত থাকার কথা।

গত ১ নভেম্বর মাহফিলের অনুমতি চেয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন করেন মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মেহেদী হাসান ফারুকি। পরে পুলিশ সুপারের কার্যালয়ের তদন্ত প্রতিবেদনে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা প্রকাশ করা হয়। এর পরিপ্রেক্ষিতে ১১ নভেম্বর অনুষ্ঠান আয়োজন থেকে বিরত থাকতে আয়োজকদের চিঠি দেয় জেলা প্রশাসন।

এদিকে গতকাল বৃহস্পতিবার জামায়াত ও শিবিরের নেতা–কর্মীরা আমির হামজাকে স্বাগত জানিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা করেন। অন্যদিকে একই মাঠে মাদকবিরোধী সমাবেশের ঘোষণা দেয় ‘সচেতন কালীগঞ্জবাসী’ নামে একটি সংগঠন। বিএনপির নেতা–কর্মীরাও মাহফিল প্রতিহতের ঘোষণা দিয়ে সংবাদ সম্মেলন ও মোটরসাইকেল শোভাযাত্রা করেন। এতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি সামাল দিতে গতকাল রাত ১১টার দিকে কালীগঞ্জ থানায় বৈঠকে বসেন সংসদ সদস্য আবু তালিব, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ, ওসি জুলফিকার আলীসহ জামায়াত ও বিএনপির নেতারা। বৈঠকে মাহফিলে রাজনৈতিক উসকানিমূলক বক্তব্য না দেওয়ার শর্তে বাধা না দিতে সম্মত হয় বিএনপি।

সংসদ সদস্য আবু তালিব বলেন, মাহফিলে রাজনৈতিক বক্তব্য না দিতে মুফতি আমির হামজাকে অনুরোধ করব। বিএনপি ও প্রশাসন মাহফিল আয়োজনে সার্বিক সহযোগিতা করবে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুলফিকার আলী বলেন, জেলা প্রশাসন অনুমতি না দিলেও দুই দলের নেতাদের মধ্যে সমঝোতা হওয়ায় মাহফিলটি অনুষ্ঠিত হচ্ছে।

বিষয় : খুলনা বিভাগ জেলার খবর বিএনপি ঝিনাইদহ কালীগঞ্জ ঝিনাইদহ জামায়াত

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

কালীগঞ্জে রাজনৈতিক বক্তব্য না দেওয়ার শর্তে আমির হামজার মাহফিলে বিএনপির সম্মতি

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x