ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

মেটলাইফ: ডেঙ্গু চিকিৎসায় আড়াই কোটি টাকা বিমা দাবি পেয়েছেন গ্রাহকেরা

চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ডেঙ্গু চিকিৎসার বিমা দাবি বাবদ ২ কোটি ৫০ লাখ টাকার বেশি পেয়েছেন মেটলাইফ বাংলাদেশের গ্রাহকেরা। চিকিৎসার খরচ মেটানোর পাশাপাশি পরিবারগুলোর আর্থিক সুরক্ষায়ও ভূমিকা রেখেছে এ অর্থ।

সাধারণত ডেঙ্গু সংক্রমণ হলে আক্রান্ত ব্যক্তিকে টানা কয়েক দিন হাসপাতালে ভর্তি থাকতে হয়। এর সঙ্গে যোগ হয় বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধের আনুষঙ্গিক খরচ, যার জন্য অনেকেরই আগে থেকে কোনো প্রস্তুতি থাকে না। মেটলাইফের কাছ থেকে সময়মতো বিমার টাকা পেয়ে গ্রাহকেরা বড় ধরনের আর্থিক স্বস্তি পেয়েছেন। এ অর্থ তাঁদের হাসপাতালের খরচ মেটানোর পাশাপাশি পুরোপুরি সুস্থ হয়ে উঠতেও সহায়তা করেছে।

মেটলাইফ বাংলাদেশের হেড অব কমিউনিকেশনস সাইফুর রহমানের তথ্যমতে, মেটলাইফ বাংলাদেশের গ্রাহকদের ডেঙ্গু চিকিৎসায় ২ কোটি ৫০ লাখ টাকার বেশি বিমা দাবির অর্থ পরিশোধ করা হয়েছে। বিমা দাবি পরিশোধের এ চিত্র অপ্রত্যাশিত পরিস্থিতি মোকাবিলায় আগাম আর্থিক প্রস্তুতির গুরুত্ব তুলে ধরে। একই সঙ্গে এটি দেখায়, বিমার সুবিধা শুধু মৃত্যুর পর পরিবারের আর্থিক সুরক্ষার মধ্যেই সীমাবদ্ধ নয়, গ্রাহক জীবিত থাকাকালেও চিকিৎসাসহ নানা প্রয়োজনে তা কাজে আসে।

বিষয় : গ্রাহক চিকিৎসা বিমা বিমা খাত

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

মেটলাইফ: ডেঙ্গু চিকিৎসায় আড়াই কোটি টাকা বিমা দাবি পেয়েছেন গ্রাহকেরা

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ডেঙ্গু চিকিৎসার বিমা দাবি বাবদ ২ কোটি ৫০ লাখ টাকার বেশি পেয়েছেন মেটলাইফ বাংলাদেশের গ্রাহকেরা। চিকিৎসার খরচ মেটানোর পাশাপাশি পরিবারগুলোর আর্থিক সুরক্ষায়ও ভূমিকা রেখেছে এ অর্থ।

সাধারণত ডেঙ্গু সংক্রমণ হলে আক্রান্ত ব্যক্তিকে টানা কয়েক দিন হাসপাতালে ভর্তি থাকতে হয়। এর সঙ্গে যোগ হয় বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধের আনুষঙ্গিক খরচ, যার জন্য অনেকেরই আগে থেকে কোনো প্রস্তুতি থাকে না। মেটলাইফের কাছ থেকে সময়মতো বিমার টাকা পেয়ে গ্রাহকেরা বড় ধরনের আর্থিক স্বস্তি পেয়েছেন। এ অর্থ তাঁদের হাসপাতালের খরচ মেটানোর পাশাপাশি পুরোপুরি সুস্থ হয়ে উঠতেও সহায়তা করেছে।

মেটলাইফ বাংলাদেশের হেড অব কমিউনিকেশনস সাইফুর রহমানের তথ্যমতে, মেটলাইফ বাংলাদেশের গ্রাহকদের ডেঙ্গু চিকিৎসায় ২ কোটি ৫০ লাখ টাকার বেশি বিমা দাবির অর্থ পরিশোধ করা হয়েছে। বিমা দাবি পরিশোধের এ চিত্র অপ্রত্যাশিত পরিস্থিতি মোকাবিলায় আগাম আর্থিক প্রস্তুতির গুরুত্ব তুলে ধরে। একই সঙ্গে এটি দেখায়, বিমার সুবিধা শুধু মৃত্যুর পর পরিবারের আর্থিক সুরক্ষার মধ্যেই সীমাবদ্ধ নয়, গ্রাহক জীবিত থাকাকালেও চিকিৎসাসহ নানা প্রয়োজনে তা কাজে আসে।

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x