ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

সরিষাবাড়ীতে আকস্মিক ঝড়-বৃষ্টিতে ৮১ হেক্টর জমির ফসলের আংশিক ক্ষতি

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা এলাকায় বুধবার রাতে আকস্মিক ঝড়-বৃষ্টিতে ফসলের আংশিক ক্ষতি হয়েছে। এতে আমন ধান, ভুট্টা, সরিষা, মরিচ ও শাকসবজিসহ বিভিন্ন ফসল হেলে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলায় প্রাথমিক হিসাব অনুযায়ী, ঝড়-বৃষ্টিতে  মোট ৮১ হেক্টর জমির ফসলের আংশিক ক্ষতি হয়েছে। এর মধ্যে আমন ধান ১৮ হেক্টর, ভুট্টা ৪০ হেক্টর, সরিষা ১০ হেক্টর, মরিচ ১২ হেক্টর এবং শাকসবজি ১ হেক্টর জমি রয়েছে।

হঠাৎ ঝড়-বৃষ্টিতে বিভিন্ন এলাকার মাঠে থাকা ফসল ক্ষতিগ্রস্ত হওয়ায় কৃষকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে ভুট্টা ও আমন ধানের জমিতে ক্ষতির পরিমাণ তুলনামূলক বেশি।

ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি, আবহাওয়ার আকস্মিক পরিবর্তনে তাদের উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট প্রয়োজনীয় সহায়তা দেওয়ার দাবি জানিয়েছেন তারা।

জানতে চাইলে উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ বলেন, আকস্মিক ঝড়-বৃষ্টিতে প্রাথমিকভাবে আংশিক ক্ষতিগ্রস্ত ফসলের পরিমাণ নির্ধারণ করা হয়েছে। ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র ও কৃষকদের লোকসানের পরিমাণ নিরূপণ করতে কয়েক দিন পর বিস্তারিত জানা যাবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

সরিষাবাড়ীতে আকস্মিক ঝড়-বৃষ্টিতে ৮১ হেক্টর জমির ফসলের আংশিক ক্ষতি

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x