গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবি এর আওতাধীন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লি: (ইউসিসিএ) এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
(১২ নভেম্বর) বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতীহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পরে ভোট গননা শেষে ফলাফল ঘোষণা করা হয়।
৫৪ জন ভোটারের মধ্যে ৫৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ৮ টি পদের মধ্যে ৭ টি পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় ৭ জন নির্বাচিত হয়।শুধু সভাপতি পদে সমঝোতা না হওয়ায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
সভাপতি পদে ৩৩ ভোট পেয়ে বে সরকারি ভাবে নির্বাচিত হয়েছেন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিজানুর রহমান সরকার নিক্সন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা যুব দলের সদস্য সচিব রাজু আহম্মেদ পেয়েছেন ১৯
মতামত