রোহিঙ্গা শিবিরকে কেন্দ্র করে হোস্ট কমিউনিটির জন্য বরাদ্দকৃত উন্নয়ন অর্থ অন্য কোনো উপজেলায় ব্যয় না করে উখিয়া-টেকনাফের স্থানীয় জনগোষ্ঠীর উন্নয়নেই ব্যয় করার দাবি জানিয়েছেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য শাহ জাহান চৌধুরী। তিনি বলেন, হোস্ট কমিউনিটির জন্য বরাদ্দকৃত অর্থ অন্য কোনো উপজেলায় নয়, উখিয়া ও টেকনাফের স্থানীয় জনগোষ্ঠীর উন্নয়নেই ব্যয় করতে হবে। এটি আমাদের ন্যায্য অধিকার।
তার এ বক্তব্যের মধ্য দিয়ে রোহিঙ্গা সংকটের কারণে দীর্ঘদিন ধরে চাপের মুখে থাকা উখিয়া-টেকনাফের স্থানীয় জনগোষ্ঠীর উন্নয়ন বরাদ্দের যথাযথ ব্যবহার ও স্বার্থ সংরক্ষণের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।
এদিকে স্থানীয় জনগণের অভিযোগ, গত দুই বছর ধরে রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত বিভিন্ন সেবা সংস্থার উদ্যোগে স্থানীয় কর্মীদের ইচ্ছামতো চাকরি থেকে ছাঁটাই করা হয়েছে। অনেক ক্ষেত্রে স্থানীয়দের কর্মসংস্থানের সুযোগ সংকুচিত হলেও সংশ্লিষ্ট সংস্থাগুলোর কর্মকাণ্ডে জবাবদিহি ও স্বচ্ছতার ঘাটতি রয়েছে বলে অভিযোগ তাদের।
স্থানীয়দের দাবি
মতামত