ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

নওগাঁর আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে আত্রাই উপজেলা যুবদলের উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

বিকেল ৪টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আত্রাই উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. খোরশেদ আলমের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম লিটনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে তসলিম উদ্দিন বলেন, “জাতীয়তাবাদী যুবদল বিএনপির আন্দোলনের প্রধান চালিকাশক্তি। প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন, সার্বভৌমত্ব রক্ষা এবং জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের সংগ্রামে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আগামী দিনে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।” সভায় বিশেষ অতিথি ও অন্যান্য বক্তা হিসেবে বক্তব্য দেন আত্রাই উপজেলা বিএনপির সহসভাপতি সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সরদার এবং সাংগঠনিক সম্পাদক মো. কামরুল হাসান সাগর।

সভাপতির সমাপনী বক্তব্যে উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক খোরশেদ আলম বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া যুবদল অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করে আসছে। আত্রাই উপজেলা যুবদলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে নেতাকর্মীরা কাজ করছেন বলেও তিনি উল্লেখ করেন। এ সময় তিনি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণের পাশাপাশি তারেক রহমানের নেতৃত্বে সংগঠনের কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি ফারুক বখত, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম মিঠু ও ওবায়দুল হাসান টুটুল, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক কেএম আইয়ুব আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আজাদ আলী প্রাংসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আলোচনা সভা শেষে নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় কর্মসূচিতে অংশ নেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

নওগাঁর আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x