ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

৪ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ আটক ৪, মাদক পাচার প্রতিরোধে বড় সাফল্য

এস কে জাফর আলম টেকনাফ, কক্সবাজার 

দেশের সীমান্তপথে মরণনেশা ইয়াবার অনুপ্রবেশ ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের ধারাবাহিক অভিযানে আবারও বড় ধরনের সাফল্য এসেছে। নাফ নদীসংলগ্ন হোয়াইক্যং ও পালংখালী সীমান্ত এলাকায় পরিচালিত এক দুঃসাহসিক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ চারজন মাদককারবারীকে আটক করেছে বিজিবি।

অভিযানে চিহ্নিত মাদককারবারী শাকিলসহ আটক চারজনের কাছ থেকে প্রায় ৪ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া বিপুল পরিমাণ এই মাদকের চালান দেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারলে যুবসমাজ ও জননিরাপত্তার ওপর মারাত্মক প্রভাব পড়তে পারত বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সীমান্তে মাদক চোরাচালান বন্ধে বিজিবির এমন সাহসী ও সময়োপযোগী অভিযানকে গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখছেন স্থানীয় সচেতন মহল। তাদের মতে, নাফ নদীকে ব্যবহার করে দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ মাদককারবারীরা ইয়াবার চালান দেশে প্রবেশের চেষ্টা করে আসছে। এ ধরনের বড় চালান আটকের মাধ্যমে মাদক পাচারকারীদের বিরুদ্ধে বিজিবির কঠোর অবস্থানের বিষয়টি আবারও স্পষ্ট হয়েছে।

দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা, সীমান্ত সুরক্ষা এবং মাদকের ভয়াবহ বিস্তার রোধে বিজিবির এই অভিযান নিঃসন্দেহে প্রশংসনীয়। বিশেষ করে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারের পাশাপাশি চারজনকে হাতেনাতে আটক করা মাদকবিরোধী অভিযানে একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

নাফ নদী সীমান্তে মাদক পাচার রোধে দায়িত্ব পালনকারী হোয়াইক্যং ও পালংখালী সীমান্তের সকল বীর বিজিবি সদস্যদের প্রতি আন্তরিক অভিনন্দন ও স্যালুট জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকরা। তাদের প্রত্যাশা, ভবিষ্যতেও সীমান্তে মাদক চোরাচালান ও অপরাধ দমনে বিজিবির এমন সাহসী অভিযান অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

৪ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ আটক ৪, মাদক পাচার প্রতিরোধে বড় সাফল্য

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x