ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

তোফায়েলনগরে ইসহাক সরকারের গণসংযোগ, মানুষের ইতিবাচক সাড়া

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের তোফায়েলনগর বাজারে সাধারণ মানুষের সঙ্গে পরিচিত হতে গণসংযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ইসহাক সরকার। এ সময় তিনি স্থানীয় মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং সাধারণ মানুষের কাছ থেকে ইতিবাচক সাড়া পান।রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় বাদ মাগরিব ১০ নং পাহাড়পুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের তোফায়েলনগর বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ইসহাক সরকারসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের জামায়াতের বিভিন্ন স্তরের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

গণসংযোগকালে ইসহাক সরকার স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে দেখা করেন এবং নিজের পরিচয় তুলে ধরেন। এ সময় তিনি পাহাড়পুর ইউনিয়নের উন্নয়ন, মাদক নির্মূল, রাস্তাঘাটের টেকসই উন্নয়ন এবং যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করার বিষয়ে তাঁর পরিকল্পনার কথা তুলে ধরেন।

পাশাপাশি কারিগরি ও যুগোপযোগী শিক্ষার প্রসারের মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

তোফায়েলনগরে ইসহাক সরকারের গণসংযোগ, মানুষের ইতিবাচক সাড়া

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x