কক্সবাজারের উখিয়ার দারোগা বাজার কবরস্থান সংলগ্ন একটি খাস খতিয়ানভুক্ত জমির মালিকানা ও দখল নিয়ে বিরোধকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে। বিরোধপূর্ণ জমিকে শ্মশান দাবী করে বসবাসরত ডজন পরিবারকে উচ্ছেদ ও ঘটনাস্থলে আসন্ন দুর্গাপুজার আয়োজনের নামে পরিকল্পিত ভাবে জমি দখল চেষ্টার অভিযোগ উঠেছে রতন চক্রের বিরুদ্ধে। এমনকি এই নিয়ে রতন গং সাংবাদিক সম্মেলন করে উক্ত জমিতে বসবাসরত সনাতনী ও মুসলিম পরিবারগুলোকে নানা ভাবে হুমকি ধমকি দিয়ে হয়রানি করে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এঘটনার জের ধরে কবরস্থান সংলগ্ন মুন্সি পরিবারের পক্ষ থেকেও সংবাদ সম্মেলন করা হয়েছে। এসময় তারা নিজেদের অবস্থান ও বাস্তব চিত্র তুলে ধরলে স্থানীয় সচেতন মহলের নজরে আসে বিষয়টি।
উক্ত খাসজমি নিয়ে বিবাদমান দুই পক্ষের এ অবস্থানের পরিপ্রেক্ষিতে পরিস্থিতি বিবেচনায় নিয়ে উভয় পক্ষকে নিয়ে বৈঠকে বসে উপজেলা প্রশাসন। বৈঠক থেকে পক্ষকে গুরুত্বপূর্ণ পরামর্শ ও সিদ্ধান্ত দিয়ে জানানো হয়- রতন গংদের দায়ের করা আপিল মামলার চূড়ান্ত রায় বা ডিক্রি না হওয়া পর্যন্ত
মতামত