ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

“মাসিক কল্যাণ সভা ও সেপ্টেম্বর/২০২৬ মাসের আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত” ======================

৮ অক্টোবর ২০২৬ খ্রি. সকাল ১০.০০ ঘটিকায় দিনাজপুর পুলিশ লাইন্স হলরুমে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা পিপিএম মহোদয়। 

সভায় পুলিশ সুপার মহোদয় জেলা পুলিশের অফিসার ও ফোর্সদের বিভিন্ন পেশাগত বিষয়, কর্মপরিবেশ ও কল্যাণ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তিনি সদস্যদের সমস্যার সমাধান ও সার্বিক কল্যাণে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং সকলকে নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে জনগণের আস্থা অর্জনের আহ্বান জানান। 

পরবর্তীতে পুলিশ সুপার মহোদয় দিনাজপুর জেলায় কর্মরত পুলিশ পরিদর্শক (নিঃ)/মোঃ আমিনুল ইসলাম, এএসআই (নিঃ)/মোঃ মরফুদুল ইসলাম, কনস্টেবল/মোঃ মঞ্জুর হোসেন, কনস্টেবল/মোঃ হামিদুল হক, কনস্টেবল/মোঃ হাবিবুর রহমান ও কনস্টেবল/নিরেন চন্দ্র রায়কে অবসর জনিত বিদায় সংবর্ধনা প্রদান করেন। এ সময় পুলিশ সুপার মহোদয় তাঁদের দীর্ঘ কর্মজীবনের নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের প্রশংসা করেন এবং অবসরোত্তর জীবনের সুস্বাস্থ্য, সুখ ও সার্বিক সাফল্য কামনা করেন।

মাসিক কল্যাণ সভা শেষে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সেপ্টেম্বর/২০২৬ মাসের আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ সুপার মহোদয় জেলার সার্কেল অফিসার ও সকল থানার অফিসার ইনচার্জগণকে দিনাজপুর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠুভাবে বজায় রাখতে আরও দায়িত্বশীল, তৎপর ও সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনগণের প্রতি পুলিশি সেবার মানোন্নয়নে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

এছাড়াও সেপ্টেম্বর/২০২৬ মাসে কৃতিত্বপূর্ণ দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ পুলিশ সুপার মহোদয় জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের হাতে নগদ অর্থ পুরস্কার প্রদান করেন। এ সময় তিনি সকলকে ভবিষ্যতেও নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন মোঃ আনোয়ার হোসেন, বিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), জনাব সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক), দিনাজপুরসহ জেলার সার্কেল অফিসারগণ, সকল থানার অফিসার ইনচার্জগণসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

“মাসিক কল্যাণ সভা ও সেপ্টেম্বর/২০২৬ মাসের আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত” ======================

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x