ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

টেকনাফে এপিবিএনের অভিযানে ‘কানকাটা ইসমাইল’সহ ৩ জন গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে তিন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ইসমাইল ওরফে ‘কানকাটা ইসমাইল’সহ তিনজনকে গ্রেপ্তার করেছে ১৬ এপিবিএনের নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের একটি বিশেষ দল।

সোমবার (৫ অক্টোবর ২০২৬) বিকেল সাড়ে ৪টার দিকে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্প সংলগ্ন বক্কর মেম্বার রাস্তার মাথা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তাররা হলেন—নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের ইসমাইল ওরফে ‘কানকাটা ইসমাইল’ (৩৯), পালংখালী ৩ নম্বর ওয়ার্ডের এখলাছ মিয়া (২৮) এবং পালংখালীর ওসমান সরোয়ার (২৩)।

এপিবিএন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫ অক্টোবর বিকেল ৪টার দিকে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের ইসমাইল ওরফে ‘কানকাটা ইসমাইল’ দুই সহযোগীসহ বক্কর মেম্বার রাস্তার মাথা এলাকায় অবস্থান করছে—এমন তথ্য পাওয়া যায়। পরে নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের একটি বিশেষ দল সেখানে অভিযান চালায়।

অভিযানকালে একটি মোটরসাইকেল থেকে ইসমাইল ওরফে ‘কানকাটা ইসমাইল’, এখলাছ মিয়া ও ওসমান সরোয়ারকে আটক করা হয়। 

এ সময় তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।

এপিবিএন সূত্র আরও জানায়, ইসমাইল ওরফে ‘কানকাটা ইসমাইল’ টেকনাফ থানার তিনটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। 

মামলাগুলোর মধ্যে ২০২১ সালের একটি মামলায় দণ্ডবিধির ১৪৩/৩২৩/৩২৪/৩০৭/৫০৬/৩০২/৩৪ ধারা, ২০২২ সালের আরেকটি মামলায় ৩০২/৩৪ ধারা এবং একই বছরের অপর মামলায় ৩২৩/৩০২/৩৪ ধারায় মামলা রয়েছে।

গ্রেপ্তার এখলাছ মিয়ার বিরুদ্ধে উখিয়া থানায় ২০২৩ সালের একটি মামলায় দণ্ডবিধির ১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬/৩৪ ধারায় মামলা রয়েছে বলে জানিয়েছে এপিবিএন।

অপর গ্রেপ্তার ওসমান সরোয়ারের বিরুদ্ধে উখিয়া থানায় ২০২৪ সালের একটি মামলায় ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(এ)/১৯(এফ) ধারায় মামলা রয়েছে।

পরে গ্রেপ্তার তিনজনকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। 

এ ঘটনায় নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের সাধারণ ডায়েরিতে বিষয়টি লিপিবদ্ধ করা হয়েছে।

সোলতান আহমদ

টেকনাফ প্রতিনিধি

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

টেকনাফে এপিবিএনের অভিযানে ‘কানকাটা ইসমাইল’সহ ৩ জন গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x