ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

কর্ণফুলীতে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গণসমাবেশ ও বিক্ষোভ মিছিল

কর্ণফুলীতে পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের প্রতিবাদে চট্টগ্রাম দক্ষিণ জেলা থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্যদের উদ্যোগে বিশাল গণসমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিকে ঘিরে কর্ণফুলী এলাকায় মানুষের ঢল নামে।

গণসমাবেশে বক্তারা বলেন, একটি নির্দিষ্ট গোষ্ঠী কর্ণফুলী ও আশপাশের এলাকায় শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। আনোয়ারা-কর্ণফুলী-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামসহ সংশ্লিষ্ট নেতারা বলেন, দেশের উন্নয়ন ও সাধারণ মানুষের নিরাপত্তাকে বাধাগ্রস্ত করার যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে।বক্তারা সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি গ্রহণের আহ্বান জানান। তারা বলেন, কর্ণফুলীসহ চট্টগ্রাম দক্ষিণাঞ্চলের শান্তি ও শৃঙ্খলা রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সমাবেশ থেকে দেশকে অস্থিতিশীল করার পেছনে থাকা চক্রান্তকারীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। পাশাপাশি যেকোনো ধরনের উসকানি, গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে সাধারণ মানুষ এবং সর্বস্তরের নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

গণসমাবেশ শেষে সংসদ সদস্যদের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন ইউনিয়ন পরিষদের পুরুষ ও নারী সদস্য এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

এ সময় ১ নম্বর বৈরাগ ইউনিয়নের ইকবাল হায়দার চৌধুরীসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীদের উপস্থিতি ছিল। মিছিলে অংশগ্রহণকারীরা সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, কর্ণফুলীসহ দক্ষিণ চট্টগ্রামে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে জনগণকে সঙ্গে নিয়ে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

কর্ণফুলীতে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গণসমাবেশ ও বিক্ষোভ মিছিল

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x