ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

বাকেরগঞ্জে চেয়ারম্যান প্রার্থী রাজিব হোসেনের সাংবাদিকদের সাথে মতবিনিময়

একজন মানুষ যখন ব্যক্তি থেকে প্রতিষ্ঠানে পরিণত হন, তখন তার জন্ম আর শুধু একটি পরিবারের গল্প থাকে না – তা হয়ে ওঠে একটি জনপদের ভবিষ্যৎ।

১৯ সেপ্টেম্বর (শনিবার) সকাল ১১টায় বাকেরগঞ্জ বাসস্ট্যান্ডের একটি রেস্তোরাঁয় আয়োজিত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় ঠিক সেই গল্পটাই নতুন করে লিখলেন আসন্ন ভরপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মুহাম্মদ রাজিব হোসেন।

উল্লেখ্য, তার পরিবার থেকে তাকে আনুষ্ঠানিকভাবে ভরপাশা ইউনিয়নবাসীর সেবা করার জন্য উৎসর্গ করে দেওয়া হয়েছে – যা বাকেরগঞ্জের রাজনৈতিক ইতিহাসে এক নজিরবিহীন, আবেগঘন মুহূর্ত।

কে এই মুহাম্মদ রাজিব হোসেন? -মাটি থেকে উঠে আসা এক নীরববিপ্লবী, সুমহান যাত্রার অভিযাত্রী তিনি। তার বাড়ি উপজেলার ভরপাশা ইউনিয়নের কুষ্ণকাঠী গ্রামে। শৈশব-কৈশোর কেটেছে এই মাটির মায়াময় সান্নিধ্যে।

তিনি কুষ্ণকাঠী মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি, সরকারি বাকেরগঞ্জ কলেজ থেকে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি এবং বরিশাল সরকারি বিএম কলেজ থেকে সমাজকর্ম বিভাগ থেকে বিএসএস ডিগ্রি অর্জন করেছেন।

এছাড়াও ডিপ্লোমা-ইন-ইসলামিক স্টাডিজ – হাদিস ও তাফসিরের পাশাপাশি ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন এবং দ্বীনে ইসলামিক স্টাডিজে হাদিস ও তাফসির বিষয়ে কোর্স সম্পন্ন করেছেন তিনি।

তিনি মরহুম আহমেদ আলী হাওলাদারের পুত্র। তার পিতামহ মরহুম শেখর উদ্দিন মাস্টার ছিলেন এলাকার শিক্ষার বাতিঘর। মাতা মোসাঃ মালেকা হাওলাদার। এই পরিবার বাকেরগঞ্জের মানুষের কাছে আস্থা, সততা ও শিক্ষার প্রতীক।

২০২০ সালে জাতীয়তাবাদী ছাত্রদল বাকেরগঞ্জ উপজেলা শাখার যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ২০২৬ সালে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালন করছেন। তার রাজনৈতিক আদর্শ শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জননেতা তারেক রহমানের আদর্শ, ত্যাগ ও নেতৃত্ব। ২০২৪ সালে আওয়ামী ফ্যাসিস্টদের দ্বারা দুইটি মামলা ও নির্যাতনের শিকার হয়েও তিনি পিছপা হননি।

ভরপাশার জন্য তার ১০ দফার গভীর স্বপ্ন – যা এই ইউনিয়নের অবহেলিত দুর্দশাগ্রস্থ মানুষের বাঁচার জন্য প্রয়োজনীয় প্রত্যাশাকেই তুলে ধরেছে।মতবিনিময় সভায় তিনি শুধু ভোট চাননি, তিনি একটি দর্শন তুলে ধরেছেন – বাকেরগঞ্জ উপজেলার সবচেয়ে অবহেলিত ও টেকসই উন্নয়নের ঘাটতি রয়েছে ভরপাশায়। নানা অবহেলা ও সামাজিক সমস্যার কারণে এই ইউনিয়ন পিছিয়ে। তিনি এই ইউনিয়নকে একটি আধুনিক, শিক্ষিত, নিরাপদ ও সুশাসন* ইউনিয়নে পরিণত করার অঙ্গীকার করেছেন।

তার উন্নয়ন ভাবনার ১০টি স্তম্ভ নিয়ে স্বপ্ন দেখছেন তিনি। এরমধ্যে শিক্ষা সহায়তার জন্য গরীব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রদান। যুবশক্তিকরণে শিক্ষিতদের বিদেশি আইটি ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ ও ইংরেজি ভাষা শিক্ষা। নারী ক্ষমতায়নে বিধবা, অসহায় ও বয়স্ক নারীদের স্বনির্ভর প্রকল্প। স্বাস্থ্যসেবার মানোন্নয়নে গর্ভবতী মা ও শিশুদের জন্য স্যাটেলাইট ক্লিনিক ও যাতায়াত সুবিধা। কৃষি উন্নয়নে কৃষকদের আধুনিক চাষাবাদ ও কৃষি উপকরণ। নিরাপদ বিশুদ্ধ পানির জন্য টিউবওয়েল ও ফিল্টার। সড়ক সংস্কারে সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে সকল সড়কের মেরামত ও যাতায়াত সুবিধা বৃদ্ধি। বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে বাঁধ ও সড়কে ফলজ ও ঔষধি গাছ রোপণ। পরিচ্ছন্নতা অভিযান দিবস পালনের মধ্যে সীমাবদ্ধ না রেখে একটি অব্যাহত প্রক্রিয়ার মাধ্যমে হাট-বাজার ও পুকুরের সংস্কার। খেলাধুলা উন্নয়নে প্রতিটি ক্লাবে মাঠ উন্নয়ন ও টুর্নামেন্ট।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমার কোনো ব্যক্তিগত চাওয়া নেই। ক্রিকেট ও ফুটবল যেমন আমার প্রিয় খেলা, তেমনি সমাজসেবা আমার নেশা। আমার পরিবার আমাকে আপনাদের জন্য উৎসর্গ করেছে। আপনাদের দোয়া, সমর্থন ও আন্তরিক সহযোগিতাই আমার চলার পথে সবচেয়ে বড় শক্তি।”

বাকেরগঞ্জের সচেতন মহল বলছে- “একজন উচ্চশিক্ষিত, পরিচ্ছন্ন ইমেজের, ছাত্র রাজনীতি থেকে উঠে আসা তরুণ যখন পরিবার থেকে উৎসর্গিত হয়ে মানুষের জন্য কাজ করতে চায়, তখন ভরপাশার মানুষের উচিত তাকে একবার সুযোগ দেওয়া। হয়তো তার হাত ধরেই তুলাতলা ও পায়রা নদীর তীরের এই অবহেলিত জনপদ বাংলাদেশের একটি রোল মডেল ইউনিয়ন হিসেবে প্রতিষ্ঠিত হবে।”

মতবিনিময় সভায় মুহাম্মদ রাজিব হোসেনের বড় ভাই বিশিষ্ট ব্যবসায়ী তানভীর মাহমুদ পাপ্পুসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

বাকেরগঞ্জে চেয়ারম্যান প্রার্থী রাজিব হোসেনের সাংবাদিকদের সাথে মতবিনিময়

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x