ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

হ্নীলায় নিখোঁজের একদিন পর খামার শ্রমিকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে নিখোঁজের একদিন পর আবছার উদ্দিন (২৬) নামে এক মুরগির খামার শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার স্লুইস গেট সংলগ্ন খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আবছার উদ্দিন টেকনাফের রঙ্গিখালী এলাকার হাসান ও রশিদা বেগম দম্পতির একমাত্র ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবছার উদ্দিন হোয়াব্রাং এলাকার মৃত খলিল মেম্বারের ছেলে রফিকের মালিকানাধীন একটি মুরগির খামারে গত দেড় মাস ধরে শ্রমিক হিসেবে কাজ করে আসছিলেন।

 রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে কাউকে কিছু না বলে খামার থেকে বের হয়ে যান তিনি। এ সময় নিজের ব্যবহৃত মোবাইল ফোনসহ প্রয়োজনীয় জিনিসপত্র খামারেই রেখে যান।

পরে দীর্ঘ সময় অতিবাহিত হলেও আবছার খামারে ফিরে না আসায় সহকর্মীরা বিষয়টি তার মা রশিদা বেগমকে জানান। 

পরিবারের সদস্য ও স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

সোমবার সকালে পরিবারের সদস্যরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নেওয়ার সময় খবর পান, হোয়াব্রাং স্লুইস গেট সংলগ্ন খালে একটি মরদেহ ভাসছে।

 খবর পেয়ে টেকনাফ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

 পরে স্বজনরা মরদেহটি আবছার উদ্দিনের বলে শনাক্ত করেন।

টেকনাফ থানার উপপরিদর্শক (এসআই) ইমন দত্ত জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।

 প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার রহস্য উদঘাটন করা সম্ভব হবে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 আবছার উদ্দিনের মৃত্যু নিছক দুর্ঘটনা, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে -তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

হ্নীলায় নিখোঁজের একদিন পর খামার শ্রমিকের মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x