ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

নওগাঁ সদর উপজেলায় ৪০ বছরের চলাচলের রাস্তা দখলের অভিযোগ রাতের আঁধারে ইটের প্রাচীর নির্মাণ ভোগান্তিতে ১৫ পরিবার।

মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি।

নওগাঁ সদর উপজেলার ভীমপুর ইউনিয়নের চকআবরশ গ্রামে প্রায় ৪০ বছর ধরে ১৫টি পরিবারের চলাচলের রাস্তা দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি রাতের আঁধারে দীর্ঘদিনের চলাচলের ওই রাস্তার একটি অংশে ইটের প্রাচীর নির্মাণ করে যাতায়াতের পথ বন্ধ করে দেওয়া হয়েছে। এতে কয়েকটি পরিবারের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

এ ঘটনায় চকআবরশ গ্রামের মো. বেলাল হোসেন (৪৫) ভীমপুর পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৭ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে চকআবরশ গ্রামের আরএস খতিয়ান নম্বর ৪৯-এর ১২৬, ১২১ ও ১২৭ নম্বর দাগের প্রায় ২০ শতক জমি নিয়ে বিরোধের সৃষ্টি হয়। অভিযোগকারীর দাবি, ওয়ারিশদের মধ্যে সম্পত্তি ভাগ-বণ্টনের পর থেকে তারা দীর্ঘদিন ধরে নিজ নিজ অংশ ভোগদখল করে আসছেন।

মো. বেলাল হোসেনের অভিযোগ, প্রতিপক্ষের মো. ফরিদসহ কয়েকজন ব্যক্তি দীর্ঘদিনের চলাচলের রাস্তা ও জমি দখলের চেষ্টা করছেন। এরই ধারাবাহিকতায় রাতের আঁধারে রাস্তার একটি অংশে ইটের প্রাচীর নির্মাণ করা হয়েছে। ফলে দীর্ঘদিন ধরে ওই পথ ব্যবহারকারী পরিবারগুলো চলাচলে সমস্যায় পড়েছেন।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, চকআবরশ গ্রামের ওই রাস্তা দিয়ে তারা প্রায় ৪০ বছর ধরে চলাচল করে আসছেন। হঠাৎ করে রাস্তার অংশে প্রাচীর নির্মাণ করায় যাতায়াতে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। তারা দ্রুত বিষয়টি তদন্ত করে প্রাচীরটি অপসারণসহ রাস্তাটি আগের মতো চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন।

তবে রাস্তা দখলের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত মো. ফরিদ। তিনি বলেন, “আমরা আমাদের নিজস্ব জায়গাতেই ইটের প্রাচীর নির্মাণ করছি। রাস্তা দখলের অভিযোগ সঠিক নয়।” এদিকে, জমির মালিকানা ও চলাচলের রাস্তা নিয়ে বিরোধের প্রকৃত তথ্য জানতে সংশ্লিষ্ট খতিয়ান, দাগ, নকশা ও জমির সীমানা যাচাই করা প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা। একই সঙ্গে দীর্ঘদিনের চলাচলের পথটি সরকারি, নাকি ব্যক্তি মালিকানাধীন জমির ওপর দিয়ে গেছে, সেটিও সরেজমিন তদন্তের মাধ্যমে নির্ধারণের দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে ভীমপুর পুলিশ তদন্ত ফাঁড়ির তদন্ত কর্মকর্তা আব্দুল লতিফ বলেন, “আমি নতুন যোগদান করেছি। তবে শুনেছি, চকআবরশ গ্রামের জমিজমা সংক্রান্ত একটি মামলা আদালতে রয়েছে। যাতায়াতের রাস্তার বিষয়টিও খতিয়ে দেখা হবে।”

নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নূরুল আমিন বলেন, “এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়দের দাবি, বিষয়টি দ্রুত তদন্ত করে প্রকৃত মালিকানা ও রাস্তার অবস্থান নির্ধারণের পাশাপাশি দীর্ঘদিনের চলাচলের পথটি সচল রাখার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

নওগাঁ সদর উপজেলায় ৪০ বছরের চলাচলের রাস্তা দখলের অভিযোগ রাতের আঁধারে ইটের প্রাচীর নির্মাণ ভোগান্তিতে ১৫ পরিবার।

প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x