ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

বদলগাছীর হলুদ বিহার সংরক্ষণে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশ

মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি। নওগাঁর বদলগাছী উপজেলার ঐতিহাসিক হলুদ বিহার সংরক্ষণ এবং এটিকে আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

ঐতিহাসিক এই প্রত্নস্থাপনাটি দীর্ঘদিন ধরে অযত্ন ও অবহেলায় পড়ে থাকার বিষয়টি নিয়ে গত ১৮ আগস্ট ‘হামাকে নওগাঁ’য় ‘বদলগাছীতে হাজার বছরের ইতিহাস পড়ে আছে অবহেলায়, হলুদ বিহার কবে হবে পর্যটনকেন্দ্র?’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি প্রকাশের পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে।

এরই মধ্যে হলুদ বিহার সংরক্ষণ ও আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।

চিঠি সূত্রে জানা যায়, নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা বাবুল হলুদ বিহার সংরক্ষণ এবং এটিকে আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেন। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিবের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়।

চিঠিতে ঐতিহাসিক হলুদ বিহার সংরক্ষণ ও আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি এ বিষয়ে গৃহীত কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানোর জন্যও নির্দেশ দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এ নির্দেশনার ফলে দীর্ঘদিনের অবহেলায় থাকা হলুদ বিহারকে ঘিরে স্থানীয়দের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে ঐতিহাসিক এই প্রত্নস্থাপনাটি যথাযথভাবে সংরক্ষণ করা হবে এবং দেশ-বিদেশের পর্যটকদের জন্য আকর্ষণীয় পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

বদলগাছীর হলুদ বিহার সংরক্ষণে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশ

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x