ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

‘নাম-ছবি ব্যবহার করে অপপ্রচার’, শ্রীপুরে বিএনপি নেতার থানায় জিডি ও সংবাদ সম্মেলন

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: আল আমিন খান:- গাজীপুরের শ্রীপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের নাম, ছবি ও পরিচয় ব্যবহার করে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগ করেছেন মো. কালাম মিয়া। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে শ্রীপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১টায় শ্রীপুরের কেওয়া পূর্ব খণ্ড এলাকার নিজ মার্কেটে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ তুলে ধরেন মো. কালাম মিয়া। লিখিত বক্তব্যে তাকে শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক হিসেবে উল্লেখ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে কালাম মিয়া অভিযোগ করেন, বিভিন্ন ফেসবুক আইডি ও পেজ থেকে তার নাম, ছবি ও পরিচয় ব্যবহার করে বিভিন্ন ধরনের পোস্ট ও সম্পাদিত ভিডিও প্রচার করা হচ্ছে। এসব পোস্ট ও ভিডিওর কারণে তার সামাজিক মর্যাদা ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ন হচ্ছে। একই সঙ্গে পরিচিতজন ও সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তার নাম ও ছবি ব্যবহার করে যেসব পোস্ট ও ভিডিও প্রচার করা হচ্ছে, সেগুলোর সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। তার পরিচয় ব্যবহার করে কেউ কোনো বক্তব্য, ভিডিও বা পোস্ট প্রচার করলে এর দায়ভার তিনি বহন করবেন না।

কালাম মিয়া জানান, এসব ঘটনার বিষয়ে প্রয়োজনীয় সাইবার তদন্তের মাধ্যমে সংশ্লিষ্ট ফেসবুক আইডি, পেজ এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার জন্য শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

তিনি আরও বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালিয়ে যারা তার সম্মানহানি করছেন, তদন্তের মাধ্যমে তাদের শনাক্ত করে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া প্রয়োজন। পাশাপাশি ভবিষ্যতে তার নাম, ছবি ও পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের উদ্দেশে কালাম মিয়া বলেন, তার বিরুদ্ধে কোনো তথ্য, অভিযোগ বা বক্তব্য প্রকাশের আগে তা যাচাই-বাছাই করে সত্যতা নিশ্চিত করার পর সংবাদ প্রকাশ করা হোক।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

‘নাম-ছবি ব্যবহার করে অপপ্রচার’, শ্রীপুরে বিএনপি নেতার থানায় জিডি ও সংবাদ সম্মেলন

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x