মধুপুর কামারচালা,মালিবাজার কুলি শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন
আঃ আজিজ চৌধুরী, মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি।
উৎসবমুখর ও পরিবেশে টাঙ্গাইলের মধুপুরে কামারচালা ও মালিবাজার কুলি শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।সকাল ৯টা থেকে ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে বিকেল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।
নির্বাচনকে ঘিরে সকাল থেকেই ভোটকেন্দ্রে শ্রমিক সদস্যদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উপচে পড়া ভিড়ের পাশাপাশি সুশৃঙ্খলভাবে সারিবদ্ধ হয়ে শ্রমিকদের ভোট দিতে দেখা যায়। নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাশ করেন, মোট ২ জন প্রার্থী সর্দার পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার ছিলেন ১০৯জন।
নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা যায়, শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করতে প্রয়োজনীয় আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। ভোটগ্রহণ শেষে বিকেলে ভোট গণনা করে ফলাফল ঘোষণা করা হয়, বলে নির্বাচন পরিচালনা কমিটির। ভোট দিতে আসা কয়েকজন শ্রমিক প্রতিনিধি বলেন, শ্রমজীবী মানুষের অধিকার আদায়, পেশাগত নিরাপত্তা এবং কল্যাণমূলক কর্মকাণ্ডে যারা আন্তরিকভাবে কাজ করবেন, তারা যোগ্য নেতৃত্ব নির্বাচন করতে চান। এ কারণে তারা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে ভোটাধিকার প্রয়োগ করেছেন।
নির্বাচন চলাকালে উপস্থিত ছিলেন আহ্বায়ক হাজী আজাহার আলী, হাজী আবু কাসেম, আন্নাছ আলী, আজাহার আলী ,
নির্বাচন পরিচালনায় প্রিজাইডিং অফিসার হিসেবে মোঃ খলিলুর রহমান মেম্বার ও তোফাজ্জল হোসেন, ৭৩ ভোটে আয়নাল হোসেন বিজয় অর্জন করেন।
সংশ্লিষ্টরা জানান, শ্রমিকদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত নতুন নেতৃত্ব সংগঠনের সদস্যদের অধিকার, নিরাপত্তা ও কল্যাণে কার্যকর ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা করছেন সাধারণ শ্রমিকরা।
মতামত