বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নে ৮ শতাধিক গাছের চারা বিতরণ করা হয়েছে।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মো. কামরুল হুদার নির্দেশনায় উপজেলা বিএনপির সদস্য ও জগন্নাথদীঘি ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোখলেছুর রহমান রানা এ চার বিতরণ করেন।
বৃক্ষের গুরুত্ব ও পরিবেশ রক্ষায় জনসচেতনতা বাড়াতে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত নেতাকর্মীরা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণ ও চারা বিতরণের মতো কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা সবাইকে নিজ নিজ বাড়ির আঙিনা, রাস্তার পাশে ও খালি জায়গায় গাছ লাগানোর আহ্বান জানান।
এ সময় জগন্নাথদীঘি ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মতামত