ঘুমধুম সীমান্তে ২ লাখ ৪৬ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তল উদ্ধার
সোলতান আহমদ কক্সবাজার জেলা বিশেষ প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বার্মিজ ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে অভিযানের সময় কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি।
সোমবার (১০ আগস্ট) দুপুরে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম।
বিজিবি সূত্রে জানা গেছে, ঘুমধুম সীমান্ত এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ২ লাখ ৪৬ হাজার পিস বার্মিজ ইয়াবা, একটি বিদেশি পিস্তল এবং পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধার করা ইয়াবা, অস্ত্র ও গুলি পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে বলে জানিয়েছে বিজিবি। সীমান্ত এলাকায় মাদক ও অবৈধ অস্ত্রের চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে বলেও প্রেস ব্রিফিংয়ে জানানো হয়।
মতামত