ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

খানাখন্দে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক; কুমিল্লার অংশে যানজট, জনদুর্ভোগ চরমে

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার ময়নামতি সেনানিবাস সংলগ্ন আমতলী এলাকায় খানাখন্দ ও সংস্কার কাজের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা। সামান্য বৃষ্টিতেই সড়কের বিকল্প লেনে বড় বড় গর্ত ও পানি জমে যানবাহন চলাচল ধীরগতির হয়ে পড়ছে।

শুক্রবার (৭ আগস্ট) সকালে আমতলীকে কেন্দ্র করে আলেখারচর থেকে সুয়াগাজী পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকে শত শত যানবাহন। পরে বিকেলের দিকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়।

হাইওয়ে পুলিশ জানায়, আমতলীর প্রায় আধা কিলোমিটার অংশে গত তিন মাস ধরে সংস্কারকাজ চলছে। এক পাশ বন্ধ রেখে অন্য পাশ দিয়ে যানবাহন চলাচল করানো হলেও বৃষ্টিতে বিকল্প লেন ক্ষতিগ্রস্ত হওয়ায় যানজট বাড়ছে। গত দুই দিনে অন্তত চারটি মালবাহী ট্রাক গর্তে আটকে পড়ে।

হাইওয়ে পুলিশের কর্মকর্তারা জানান, ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত সংস্কারের জন্য সড়ক ও জনপথ বিভাগকে একাধিকবার জানানো হয়েছে। তবে এখনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, যান চলাচল স্বাভাবিক রাখতে অস্থায়ীভাবে সংস্কারকাজ করা হচ্ছে। ভারী বৃষ্টির কারণে কাজ কিছুটা ব্যাহত হচ্ছে। রোদ উঠলে পুনরায় সংস্কারকাজ শুরু করা হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

খানাখন্দে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক; কুমিল্লার অংশে যানজট, জনদুর্ভোগ চরমে

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x