ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

ভালুকার পরিত্যক্ত পুকুর থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার

মোঃ আবুল কালাম আজাদ,ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলার একটি পরিত্যক্ত পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ২ নং মেদুয়ারী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বগাজান চৌরাস্তা জামে মসজিদের পাশের একটি পরিত্যক্ত পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। তার বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর। স্থানীয়দের ধারণা, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (৫ আগস্ট) বিকেল ৩টার দিকে ওই ব্যক্তিকে বগাজান বাজার এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায়। তার আচরণ ও কথাবার্তা দেখে অনেকের কাছে তিনি মানসিক ভারসাম্যহীন বলে মনে হয়। এ সময় খোরশেদ নামে এক ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ওই ব্যক্তির ছবি প্রকাশ করে পরিচয় শনাক্তে সহায়তার আহ্বান জানিয়ে একটি পোস্ট দেন। তিনি পোস্টে উল্লেখ করেন, কেউ ব্যক্তিটিকে চিনে থাকলে যেন বগাজান বাজারে যোগাযোগ করেন।

স্থানীয়দের ভাষ্য, বাজারে অবস্থানকালে ওই ব্যক্তিকে ঘাস টেনে খেতেও দেখা গেছে। বগাজান বাজারের হোটেল ব্যবসায়ী দুলাল জানান, বুধবার রাত ১০টার দিকে দোকান বন্ধ করার আগে তিনি ওই ব্যক্তিকে একটি রুটি খেতে দিয়েছিলেন।

ভালুকা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোশাররফ হোসেন বলেন, “বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে স্থানীয় হাবিল নামের এক ব্যক্তি পুকুরে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।” তিনি আরও জানান, প্রাথমিকভাবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। পুলিশ নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা করছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

ভালুকার পরিত্যক্ত পুকুর থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x