ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

কোটালীপাড়ায় ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা  প্রতিনিধিঃ গোপালগঞ্জের কোটালীপাড়ায় ৩ হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সজিব মিয়া (৩৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল সোমবার সকাল পৌনে ১২টার দিকে কোটালীপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের থানারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-৬-এর ভাটিয়াপাড়া ক্যাম্প সূত্রে জানা যায়, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় থানারপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সজিব মিয়াকে তাঁর বসতঘর থেকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে ৩ হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।

র‍্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সজিব মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তবে এসব অভিযোগ তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে যাচাই হবে।

এ ঘটনায় সজিব মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোটালীপাড়া থানায় মামলা করা হয়েছে। পরে তাঁকে জব্দ করা আলামতসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কোটালীপাড়া থানায় হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ভাটিয়াপাড়া র‍্যাব ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার এস এম রেজাউল হক। তিনি জানান, মাদক নির্মূল ও মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনতে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

কোটালীপাড়ায় ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x