ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষ, আহত ১০

মোঃ আশরাফুল ইসলাম আকন্দ, স্টাফ রিপোর্টারঃ ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি যাত্রীবাহী বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা লাগার ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কামারদহ ইউনিয়নের চাপড়িগঞ্জ এলাকায় মহাসড়কের রংপুরগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন - গোবিন্দগঞ্জ পৌরসভার পুরাতন বন্দর এলাকার উজ্জল দাসের ছেলে অনন্ত দাস (২৯) গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের সাবের হোসেনের ছেলে আনোয়ার হোসেন (৪২) ও তার মেয়ে আয়েশা (৮) রংপুর সদরের কোতোয়ালি থানার গণেশপুর এলাকার হাফিজারের ছেলে লোকমান হোসেন (৪৫) কুড়িগ্রাম সদরের হলোখানা ইউনিয়নের আরাজী পলাশবাড়ি এলাকার সোলাইমান আলীর ছেলে রোস্তম আলী (৬৩) ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উমেদপুর এলাকার আফসার আলীর ছেলে আনজুল ইসলাম সাগর (৪৭) আলমগীর (২১) সহ অন্তত ১০ জন।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা টিএফ পরিবহনের (রংপুর মেট্রো-ব ১১-০০১৭) একটি বাস চাপড়িগঞ্জ এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

পরে এসআর গ্রান্ড হোটেল এন্ড রেস্টুরেন্ট পার হওয়ার পর সামনে বিকাল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ট ১১-৫৬০১) পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে সংঘর্ষে বাসের ভেতরে থাকা কয়েকজন যাত্রী আহত হন।

খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। গুরুতর আহত চারজনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 অপর সাতজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। দ্রুতগতির বাসটি ঢাকা থেকে রংপুরের দিকে যাচ্ছিল। নিয়ন্ত্রণ হারানোর কারণেই এ দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করে থানায় নেয়া হয়েছে। দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচলে ধীরগতি সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষ, আহত ১০

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x