ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

ভাণ্ডারিয়ায় গৌরীপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদে আলোচনায় সাইফুল ইসলাম

‎

‎নিজস্ব প্রতিবেদক, ‎মো. আছিফ মল্লিকঃ ‎পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার ৭ নম্বর গৌরীপুর ইউনিয়ন ছাত্রদলের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনা ও প্রত্যাশা তৈরি হয়েছে। সম্ভাব্য সভাপতি পদে তরুণ ছাত্রনেতা সাইফুল ইসলাম তৃণমূলের নেতাকর্মী, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের আলোচনায় উঠে আসছেন।

‎জানা যায়, সাইফুল ইসলাম পূর্ববর্তী কমিটিতে ৭ নং গৌরীপুর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনের সময় তিনি সংগঠনের বিভিন্ন কর্মসূচি, আন্দোলন-সংগ্রাম এবং সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে নেতাকর্মীদের আস্থা অর্জন করেন।

‎

‎স্থানীয় নেতাকর্মীদের মতে, সাংগঠনিক দক্ষতা, কর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগ, দায়িত্বশীলতা এবং নেতৃত্বের গুণাবলির কারণে সভাপতি পদের সম্ভাব্য প্রার্থী হিসেবে সাইফুল ইসলাম এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। তাদের বিশ্বাস, যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠিত হলে ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে।

‎এলাকার কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব ও গণ্যমান্য ব্যক্তিরাও নতুন নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে সাংগঠনিক অভিজ্ঞতা, গ্রহণযোগ্যতা ও কর্মীদের সঙ্গে সম্পৃক্ততাকে গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করেছেন। স্থানীয় পর্যায়ে আলোচনায় সাইফুল ইসলামের নামও সম্ভাব্য নেতৃত্বের তালিকায় রয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

‎

‎এ বিষয়ে সাইফুল ইসলাম বলেন, “আমি সবসময় সংগঠনের একজন সাধারণ কর্মী হিসেবে দলের আদর্শ ও শৃঙ্খলা ধারণ করে কাজ করার চেষ্টা করেছি। দল যদি আমার ওপর আস্থা রেখে দায়িত্ব অর্পণ করে, তাহলে সকলকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করব।”

‎

‎গৌরীপুর ইউনিয়ন ছাত্রদলের নতুন কমিটি গঠনকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আগ্রহ ও কৌতূহল বাড়ছে। নেতাকর্মীদের প্রত্যাশা, যোগ্য, সৎ ও কর্মীবান্ধব নেতৃত্বের মাধ্যমে সংগঠন আগামী দিনে আরও সুসংগঠিত ও কার্যকর ভূমিকা পালন করবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

ভাণ্ডারিয়ায় গৌরীপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদে আলোচনায় সাইফুল ইসলাম

প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x