টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২ রোহিঙ্গা নারী
সোলতান আহমদ কক্সবাজার জেলা বিশেষ প্রতিনিধিঃ কক্সবাজারের টেকনাফ উপজেলার কেরুনতলী এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে প্রায় ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা। এ ঘটনায় জাদীমুরা ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের দুই সহোদর রোহিঙ্গা নারীকে আটক করা হয়েছে।কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে সন্দেহভাজনদের তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে দুই নারীকে আটক করা হয়।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকায় মাদক পাচার, চোরাচালান এবং অন্যান্য অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। দেশের নিরাপত্তা ও মাদকমুক্ত সমাজ গঠনে কোস্ট গার্ড সর্বদা তৎপর রয়েছে।
মতামত