ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

ভূল্লীতে মৎস্য কর্মকর্তার অভিযানে ২ লাখ টাকার অবৈধ জাল ধ্বংস

মোঃ আসলাম পারভেজ, ভূল্লী, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলায় পোনা মাছ সংরক্ষণ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ রিংজাল ও কারেন্ট জালের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছেন উপজেলা মৎস্য বিভাগ। অভিযানে প্রায় ২ লাখ টাকা মূল্যের ৭৭টি অবৈধ জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর ১২টা থেকে বিকেল ৫টা ৫০ মিনিট পর্যন্ত ঠাকুরগাঁও সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ও ভূল্লী উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সিরাজাম মুনীরা সুমি-এর নেতৃত্বে ভূল্লী থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে ভূল্লী উপজেলার ৩ নং আউলিয়াপুর ইউনিয়ন ও ৪ নং দেবীপুর ইউনিয়নের রঙ্গিয়ানী বাজার এবং আশপাশের বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হয়। এ সময় অজ্ঞাতনামা ব্যক্তিদের ফেলে যাওয়া বা ব্যবহৃত ২৬টি অবৈধ রিংজাল ও ৫১টি কারেন্ট জাল জব্দ করা হয়।

মৎস্য বিভাগ জানায়, উদ্ধার করা জালগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা। পরবর্তীতে জব্দকৃত সব জাল ভূল্লী থানা কমপ্লেক্সে নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সিরাজাম মুনীরা সুমি বলেন, অবৈধ রিংজাল ও কারেন্ট জালের মাধ্যমে নির্বিচারে পোনা মাছ নিধন করা হলে দেশের মৎস্য সম্পদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। প্রজননক্ষম মাছ ও বিভিন্ন জলজ প্রাণীর অস্তিত্ব রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, মৎস্যসম্পদ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইন প্রয়োগের মাধ্যমে অবৈধ জাল ব্যবহার সম্পূর্ণরূপে বন্ধে মৎস্য বিভাগ কাজ করে যাচ্ছে। এ বিষয়ে স্থানীয় জনগণকে অবৈধ জাল ব্যবহার ও বিক্রি থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

ভূল্লীতে মৎস্য কর্মকর্তার অভিযানে ২ লাখ টাকার অবৈধ জাল ধ্বংস

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x