ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

বেনাপোলের পল্লীতে বড় ভাইকে কুপিয়ে জখম করেছে ছোট ভাই

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি :যশোরের বেনাপোলে পারিবারিক বিরোধের জেরে বড় ভাই ফিরোজ হোসেন (৫০) কে এলোপাতাড়ি কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে ছোট ভাই মনির হোসেনের বিরুদ্ধে।

শুক্রবার (১৭ জুলাই) দুপুরের দিকে বেনাপোল পোর্ট থানার বারোপোতা গ্রামে নিজ বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। আহত ফিরোজ বারোপোতা গ্রামের শাহাদাত হোসেনের ছেলে। তিনি বর্তমানে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

আহত ফিরোজ হোসেন জানান, দীর্ঘদিন পারিবারিক কলহের জের ধরে দুপুরের দিকে ছোট ভাই মনির তার বাড়িতে এসে তার ওপর হামলা চালায়। এসময় মনির রামদা দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার চেষ্টা করে। ফিরোজের চিৎকার শুনে পরিবারের অন্য সদস্যরা ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, অতিরিক্ত রক্তক্ষরণে ফিরোজ হোসেনের অবস্থা গুরুতর। পুরুষ সার্জারী ওয়ার্ডে তার চিকিৎসা চলমান।

এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বলেন, এ ঘটনায় এখনো থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রেরক:-মো,মনির হোসেন।বেনাপোল প্রতিনিধি যশোর। 

তারিখ: -১৭/০৭/২৬.

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

বেনাপোলের পল্লীতে বড় ভাইকে কুপিয়ে জখম করেছে ছোট ভাই

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x